৯ (maya ban biharini horini)

          মায়াবনবিহারিণী হরিণী

      গহনস্বপনসঞ্চারিণী,

কেন তারে ধরিবারে করি পণ

            অকারণ।

থাক্‌ থাক্‌, নিজ-মনে দূরেতে,

আমি শুধু বাঁশরির সুরেতে

পরশ করিব ওর প্রাণমন

            অকারণ॥

 

           চমকিবে ফাগুনের পবনে,

পশিবে আকাশবাণী শ্রবণে,

চিত্ত আকুল হবে অনুখন

            অকারণ।

দূর হতে আমি তারে সাধিব,

গোপনে বিরহডোরে বাঁধিব--

বাঁধনবিহীন সেই যে বাঁধন

            অকারণ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ আশ্বিন, ১৩৪১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ সেপ্টেম্বর, ১৯৩৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নৃত্যের তালে তালে
Songs
নৃত্যের তালে তালে, নটরাজ,     ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে।
     সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও   মুক্ত সুরের ছন্দ হে॥
          তোমার চরণপবনপরশে   সরস্বতীর মানসসরসে
          যুগে যুগে কালে কালে   সুরে সুরে তালে তালে
     ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধে হে॥
                             নমো নমো নমো--
                        তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥
   
নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া,
বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া।
     তোমার বিশ্ব-নাচের দোলায় দোলায়   বাঁধন পরায় বাঁধন খোলায়
     যুগে যুগে কালে কালে   সুরে সুরে তালে তালে,
অন্ত কে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে॥
                             নমো নমো নমো--
                        তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥
   
নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু,
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু।
     তব নৃত্যের প্রাণবেদনায়   বিবশ বিশ্ব জাগে চেতনায়
     যুগে যুগে কালে কালে   সুরে সুরে তালে তালে,
সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে॥
                        নমো নমো নমো--
                   তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥
   
মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে।
লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণিতালে।
     ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর,   ওগো শঙ্কর, হে ভয়ঙ্কর,
     যুগে যুগে কালে কালে   সুরে সুরে তালে তালে,
জীবন-মরণ-নাচের ডমরু বাজাও জলদমন্দ্র হে॥
                        নমো নমো নমো--
                   তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥
আরো দেখুন
আনন্দ তুমি স্বামি
Songs
          আনন্দ তুমি স্বামী, মঙ্গল তুমি,
          তুমি হে মহাসুন্দর, জীবননাথ ॥
শোকে দুখে তোমারি বাণী   জাগরণ দিবে আনি,
                   নাশিবে দারুণ অবসাদ ॥
          চিত মন অর্পিনু তব পদপ্রান্তে--
          শুভ্র শান্তিশতদল-পুণ্যমধু-পানে
          চাহি আছে সেবক, তব সুদৃষ্টিপাতে
          কবে হবে এ দুখরাত প্রভাত ॥
আরো দেখুন
কী বলিনু আমি
Songs
                 কী বলিনু আমি! এ কী সুললিত বাণী রে!
                 কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা,
                 এমন কথা কেমনে শিখিনু রে!
                 পুলকে পুরিল মনপ্রাণ,মধু বরষিল শ্রবণে,
                 এ কী! হৃদয়ে এ কী এ দেখি!--
                 ঘোর অন্ধকার মাঝে,এ কী জ্যোতি ভায়,
                 অবাক্‌!-- করুণা এ কার!
আরো দেখুন