৮ (phire jao keno phire phire jao)

          ফিরে যাও কেন ফিরে ফিরে যাও

       বাহিয়া বিফল বাসনা।

চিরদিন আছ দূরে

       অজানার মতো নিভৃত অচেনা পুরে।

কাছে আস তবু আস না,

       বহিয়া বিফল বাসনা।

পারি না তোমায় বুঝিতে--

       ভিতরে কারে কি পেয়েছ,

              বাহিরে চাহ না খুঁজিতে।

না-বলা তোমার বেদনা যত

       বিরহপ্রদীপে শিখার মতো,

              নয়নে তোমার উঠেছে জ্বলিয়া

                     নীরব কী সম্‌ভাষণা॥

রাগ: কাফি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভাবনা করিস নে তুই
Songs
                     ভাবনা করিস নে তুই--
                               এই দেখ্‌ মায়াদর্পণ আমার,
                                     হাতে নিয়ে নাচবি যখন
                     দেখতে পাবি তাঁর কী হল দশা।
                   এইবার এসো এসো রুদ্রভৈরবের সন্তান,
                              জাগাও তাণ্ডবনৃত্য।
আরো দেখুন
জীবন আমার চলছে
Songs
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
     সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥
চলার পথে দিনে রাতে   দেখা হবে সবার সাথে--
     তাদের আমি চাব, তারা আমায় চাবে॥
         জীবন আমার পলে পলে এমনি ভাবে
         দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে॥
রঙের খেলার সেই সভাতে   খেলে যে জন সবার সাথে
         তারে আমি চাব, সেও আমায় চাবে॥
আরো দেখুন
বেসুর বাজে রে
Songs
                   বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥
মেলে না সুর এই প্রভাতে   আনন্দিত আলোর সাথে,
সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥
          ওরে   থামা রে ঝঙ্কার।
নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে, দেখ্‌ রে চারি ধার।
তোরই হৃদয় ফুটে আছে   মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে ॥
আরো দেখুন