১৫৪ (besur baje re ar kotha)

                   বেসুর বাজে রে,

আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥

মেলে না সুর এই প্রভাতে   আনন্দিত আলোর সাথে,

সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥

          ওরে   থামা রে ঝঙ্কার।

নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে, দেখ্‌ রে চারি ধার।

তোরই হৃদয় ফুটে আছে   মধুর হয়ে ফুলের গাছে,

নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে ॥

রাগ: ভৈরবী-রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রুদ্রবেশে কেমন খেলা
Songs
          রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি!
          সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি ॥
সুন্দর হে, তোমার চেয়ে                  ফুল ছিল সব শাখা ছেয়ে,
          ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি ॥
          মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী!
          ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী!
যদি তোমার কঠিন ঘায়ে                  বাঁধন দিতে চাও ঘুচায়ে,
          কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি ॥
আরো দেখুন
ছি ছি, চোখের জলে
Songs
          ছি ছি,  চোখের জলে ভেজাস নে আর মাটি।
          এবার   কঠিন হয়ে থাক্‌-না ওরে, বক্ষোদুয়ার আঁটি--
              জোরে       বক্ষোদুয়ার আঁটি ॥
          পরানটাকে গলিয়ে ফেলে   দিস নে, রে ভাই, পথে ঢেলে
                             মিথ্যে অকাজে--
          ওরে    নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,
              পথের       কতই বাধা কাটি ॥
          দেখলে ও তোর জলের ধারা   ঘরে পরে হাসবে যারা
                             তারা চার দিকে--
          তাদের      দ্বারেই গিয়ে কান্না জুড়িস,   যায় না কি বুক ফাটি,
              লাজে        যায় না কি বুক ফাটি?।
দিনের বেলা জগৎ-মাঝে   সবাই যখন চলছে কাজে   আপন গরবে--
          তোরা  পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি--
                        কেবল   করিস ঘাঁটাঘাঁটি ॥
আরো দেখুন
আমি আশায় আশায়
Songs
     আমি     আশায় আশায় থাকি।
আমার    তৃষিত-আকুল আঁখি॥
          ঘুমে-জাগরণে-মেশা    প্রাণে স্বপনের নেশা--
              দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥
     বনে বনে করে কানাকানি    অশ্রুত বাণী,
          কী গাহে পাখি।
     কী কব না পাই ভাষা,    মোর    জীবন রঙিন কুয়াশা
              ফেলেছে ঢাকি।
আরো দেখুন