৫৩৫ (rudrabeshe darun khela)

          রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি!

          সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি ॥

সুন্দর হে, তোমার চেয়ে                  ফুল ছিল সব শাখা ছেয়ে,

          ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি ॥

          মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী!

          ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী!

যদি তোমার কঠিন ঘায়ে                  বাঁধন দিতে চাও ঘুচায়ে,

          কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি ॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যায় যদি যাক সাগরতীরে
Songs
                      যায় যদি যাক সাগরতীরে--
                         আবার আসুক, আসুক ফিরে।
                               রেখে দেব আসন পেতে
                                        হৃদয়েতে।
                               পথের ধুলো ভিজিয়ে দেব
                                        অশ্রুনীরে।
                               যায় যদি যাক শৈলশিরে--
                         আসুক ফিরে, আসুক ফিরে।
                                  লুকিয়ে রব গিরিগুহায়,
                                          ডাকব উহায়--
                                  আমার স্বপন ওর জাগরণ
                                          রইবে ঘিরে॥
আরো দেখুন
পথহারা তুমি পথিক যেনো গো
Songs
পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে,
ওগো যাও, কোথা যাও।
সুখে ঢল ঢল বিবশ বিভল পাগল নয়নে
তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়,
কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো
মায়াপুরী পানে ধাও।
কোন্‌ মায়াপুরী পানে ধাও!
আরো দেখুন
দুই হৃদয়ের নদী
Songs
          দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
          বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়॥
সম্মুখে রয়েছে তার        তুমি প্রেমপারাবার,
          তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়॥
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
          পথে বাধা শত শত,     পাষাণ পর্বত কত,
              দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়॥
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে    যেন গো আশ্রয় মিলে,
                   দুটি হৃদয়ের সুখ     দুটি হৃদয়ের দুখ
                        দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়॥
আরো দেখুন