৩৮ (jak jadi jak sagartire)

                      যায় যদি যাক সাগরতীরে--

                         আবার আসুক, আসুক ফিরে।

                               রেখে দেব আসন পেতে

                                        হৃদয়েতে।

                               পথের ধুলো ভিজিয়ে দেব

                                        অশ্রুনীরে।

                               যায় যদি যাক শৈলশিরে--

                         আসুক ফিরে, আসুক ফিরে।

                                  লুকিয়ে রব গিরিগুহায়,

                                          ডাকব উহায়--

                                  আমার স্বপন ওর জাগরণ

                                          রইবে ঘিরে॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার বিদায়বেলার সুর
Songs
এবার   বিদায়বেলার সুর ধরো ধরো,    ও চাঁপা, ও করবী!
        তোমার     শেষ ফুলে আজ সাজি ভরো॥
যাবার পথে আকাশতলে    মেঘ    রাঙা হল চোখের জলে,
            ঝরে পাতা ঝরো ঝরো॥
        হেরো হেরো ওই রুদ্র রবি
            স্বপ্ন ভাঙায় রক্তছবি।
খেয়াতরীর রাঙা পালে    আজ    লাগল হাওয়া ঝড়ের তালে,
    বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো॥
আরো দেখুন
শীতের বনে কোন্
Songs
শীতের বনে কোন্‌ সে কঠিন আসবে ব'লে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে॥
আম্‌লকি-ডাল সাজল কাঙাল,   খসিয়ে দিল পল্লবজাল,
কাশের হাসি হাওয়ায় ভাসি যায় সে চলে॥
সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা
তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্‌কোলতা।
উত্তরবায় জানায় শাসন,   পাতল তপের শুষ্ক আসন,
সাজ-খসাবার হায় এই লীলা কার অট্টরোলে॥
আরো দেখুন
বিদায় নিয়ে গিয়েছিলেম
Songs
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
    ভেবেছিলেম ফিরব না রে॥
এই তো আবার নবীন বেশে
    এলেম তোমার হৃদয়-দ্বারে॥
কে গো তুমি।-- "আমি বকুল।'
    কে গো তুমি।-- "আমি পারুল।'
তোমরা কে বা।-- "আমরা আমের মুকুল গো
    এলেম আবার আলোর পারে।'
'এবার যখন ঝরব মোরা ধরার বুকে
    ঝরব তখন হাসিমুখে--
অফুরানের আঁচল ভ'রে
    মরব মোরা প্রাণের সুখে।'
তুমি কে গো।-- "আমি শিমুল।'
    তুমি কে গো।--  "কামিনী ফুল।'
তোমরা কে বা।-- "আমার নবীন পাতা গো
    শালের বনে ভারে ভারে।'
আরো দেখুন