৩৭ (por tui sab cheye nishthur)

                পড়্‌ তুই সব চেয়ে নিষ্ঠুর মন্ত্র,

                পাকে পাকে দাগ দিয়ে

                             জড়ায়ে ধরুক ওর মনকে।

                        যেখানেই যাক,

                             কখনো এড়াতে আমাকে

                                   পারবে না, পারবে না।

রাগ: মিশ্র কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মম দুঃখের সাধন
Songs
মম      দুঃখের সাধন   যবে করিনু নিবেদন   তব চরণতলে
     শুভলগন গেল চলে,
              প্রেমের অভিষেক কেন হল না   তব নয়নজলে॥
রসের ধারা নামিল না,   বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে--
                   মালা পরানো হল না তব গলে॥
মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,
                             গেল সে ভেসে।
          যদি   দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে
                                  অমৃতফলে॥
আরো দেখুন
দুখ দিয়েছ
Songs
          দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?
          ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ॥
প্রাণ কারো সাড়া নাহি পায়,    রবি শশী দেখা নাহি যায়,
          এ পথে চলে যে অসহায়-- তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ॥
          সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়--
          দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই,    পিপাসিত প্রাণ কাঁদে ওই--
          অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো ॥
          কে আমার আত্মীয় স্বজন-- আজ আসে, কাল চলে যায়।
          চরাচর ঘুরিছে কেবল-- জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয়   কে কাহারে দিবে গো আশ্রয়--
          সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো ॥
আরো দেখুন
আজি যত তারা
Songs
                 আজি  যত তারা তব আকাশে
                 সবে   মোর প্রাণ ভরি প্রকাশে ॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া,   মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
      তব নিকুঞ্জের মঞ্জরী যত   আমারি অঙ্গে বিকাশে ॥
দিকে দিগন্তে যত আনন্দ      লভিয়াছে, এক গভীর গন্ধ,
      আমার চিত্তে মিলি একত্রে   তোমার মন্দিরে উছাসে।
           আজি কোনোখানে কারেও না জানি,
           শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে   বাঁশরির সুরে বিলাসে ॥
আরো দেখুন