২৭৫ (biday niye giyechhilen)

বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।

    ভেবেছিলেম ফিরব না রে॥

এই তো আবার নবীন বেশে

    এলেম তোমার হৃদয়-দ্বারে॥

কে গো তুমি।-- "আমি বকুল।'

    কে গো তুমি।-- "আমি পারুল।'

তোমরা কে বা।-- "আমরা আমের মুকুল গো

    এলেম আবার আলোর পারে।'

'এবার যখন ঝরব মোরা ধরার বুকে

    ঝরব তখন হাসিমুখে--

অফুরানের আঁচল ভ'রে

    মরব মোরা প্রাণের সুখে।'

তুমি কে গো।-- "আমি শিমুল।'

    তুমি কে গো।--  "কামিনী ফুল।'

তোমরা কে বা।-- "আমার নবীন পাতা গো

    শালের বনে ভারে ভারে।'

রাগ: কাফি

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোর শিকল আমায়
Songs
তোর   শিকল আমায় বিকল করবে না।
তোর   মারে মরম মরবে না ॥
তাঁর    আপন হাতের ছাড়চিঠি সেই যে
আমার  মনের ভিতর রয়েছে এই যে,
তোদের ধরা আমায় ধরবে না ॥
          যে পথ দিয়ে আমার চলাচল
তোর   প্রহরী তার খোঁজ পাবে কি বল্‌।
আমি    তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,
মোরে   তোর দুয়ারে ঠেকাবে কি রে?
তোর   ডরে পরান ডরবে না ॥
আরো দেখুন
কঠিন লোহা কঠিন
Songs
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন,   ও তার   ঘুম ভাঙাইনু রে।
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন,   ওগো,   তায় জাগাইনু রে॥
     পোষ মেনেছে হাতের তলে   যা বলাই সে তেমনি বলে--
              দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥
     অচল ছিল, সচল হয়ে    ছুটেছে ওই জগৎ-জয়ে--
              নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥
আরো দেখুন
আরো একটু বসো
Songs
     আরো একটু বসো তুমি, আরো একটু বলো।
          পথিক, কেন অথির হেন-- নয়ন ছলোছলো ॥
আমার কী যে শুনতে এলে   তার কিছু কি আভাস পেলে--
          নীরব কথা বুকে আমার করে টলোমলো ॥
              যখন থাক দূরে
     আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে।
কাছে এলে তোমার আঁখি    সকল কথা দেয় যে ঢাকি--
     সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো ॥
আরো দেখুন