৪১ (chhi chhi mori laje)

ছি ছি,মরি লাজে।

কে সাজালো মোরে মিছে সাজে।

বিধাতার নিষ্ঠুর বিদ্রূপে নিয়ে এল চুপে চুপে

মোরে তোমাদের দুজনের মাঝে।

আমি নাই, আমি নাই—

আদরিণী,লহো তব ঠাঁই যেথা তব আসন বিরাজে॥

রাগ: সোহিনী

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

লুকালে ব'লেই খুঁজে
Songs
লুকালে ব'লেই খুঁজে বাহির করা,
ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥
          পাওয়া ধন আনমনে   হারাই যে অযতনে,
          হারাধন পেলে সে যে হৃদয়-ভরা ॥
আপনি যে কাছে এল দূরে সে আছে,
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
          দূরে বারি যায় চলে,   লুকায় মেঘের কোলে,
          তাই সে ধরায় ফেরে পিপাসাহারা ॥
আরো দেখুন
বনে বনে সবে মিলে
Songs
           বনে বনে সবে মিলে চল হো! চল হো!
           ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়!
                 এমন রজনী বহে যায় রে!
           ধনু বাণ বল্লম লয়ে হাতে
                আয়, আয়, আয়, আয় রে!
                বাজা শিঙ্গা ঘন ঘন--
                শব্দে কাঁপিবে বন,
                আকাশ ফেটে যাবে,
                চমকিবে পশু পাখী সবে,
                ছুটে যাবে কাননে কাননে--
                চারি দিক ঘিরে যাব পিছে পিছে
                হোঃ হোঃ হোঃ হোঃ!
আরো দেখুন
অজ্ঞানে করো হে ক্ষমা তাত
Songs
          অজ্ঞানে কর হে ক্ষমা, তাত, ধরি চরণে--
                   কেমনে কহিব, শিহরি আতঙ্কে!
            আঁধারে সন্ধানি শর খরতর
                   করী-ভ্রমে বধি তব পুত্রবর,
                    গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে!
আরো দেখুন