৪০ (kon se jhorer bhul)

কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল,

প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল।

নব প্রভাতের তারা

সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।

অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল।

এ যে মুকুটশোভার ধন—

হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন।

এ কি স্রোতে যাবে ভেসে দূরদয়াহীন দেশে—

জানি নে, কে জানে দিন-অবসানে কোন্‌খানে পাবে কূল॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার নাম জানি
Songs
          তোমার   নাম জানি নে, সুর জানি।
          তুমি   শরৎ-প্রাতের আলোর বাণী॥
     সারা বেলা শিউলিবনে   আছি মগন আপন মনে,
কিসের ভুল রেখে গেলে   আমার   বুকে ব্যথার বাঁশিখানি॥
          আমি   যা বলিতে চাই হল বলা
              ওই   শিশিরে শিশিরে অশ্রু-গলা।
          আমি   যা দেখিতে চাই প্রাণের মাঝে
                             সেই মুরতি এই বিরাজে--
          ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথা
                   আমার   অকারণে বেদনার বীণাপাণি॥
আরো দেখুন
ঘাটে বসে আছি
Songs
ঘাটে বসে আছি আনমনা    যেতেছে বহিয়া সুসময়--
সে বাতাসে তরী ভাসাব না    যাহা তোমা-পানে নাহি বয় ॥
দিন যায় ওগো দিন যায়,    দিনমণি যায় অস্তে--
নিশার তিমিরে দশ দিক ঘিরে   জাগিয়া উঠিছে শত ভয় ॥
ঘরের ঠিকানা হল না গো,   মন করে তবু যাই-যাই--
ধ্রুবতারা তুমি যেথা জাগ     সে দিকের পথ চিনি নাই।
এত দিন তরী বাহিলাম       যে সুদূর পথ বাহিয়া--
শত বার তরী ডুবুডুবু করি     সে পথে ভরসা নাহি পাই ॥
তীর-সাথে হেরো শত ডোরে  বাঁধা আছে মোর তরীখান--
রশি খুলে দেবে কবে মোরে,   ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়া   দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবে   মহাসাগরের কলগান ॥
আরো দেখুন
ক্ষমা করো প্রভু
Songs
      ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে--
                         আমি চণ্ডালের কন্যা,
                    মোর কূপের বারি অশুচি।
                তোমারে দেব জল হেন পুণ্যের আমি
                                    নহি অধিকারিণী,
                        আমি চণ্ডালের কন্যা।
আরো দেখুন