৩২৫ (lukale balei khuje bahir kara)

লুকালে ব'লেই খুঁজে বাহির করা,

ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥

          পাওয়া ধন আনমনে   হারাই যে অযতনে,

          হারাধন পেলে সে যে হৃদয়-ভরা ॥

আপনি যে কাছে এল দূরে সে আছে,

কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।

          দূরে বারি যায় চলে,   লুকায় মেঘের কোলে,

          তাই সে ধরায় ফেরে পিপাসাহারা ॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি শুভদিনে পিতার ভবনে
Songs
         আজি শুভদিনে পিতার ভবনে     অমৃতসদনে চলো যাই,
                       চলো চলো, চলো ভাই।।
         না জানি সেথা কত সুখ মিলিবে,    আনন্দের নিকেতনে–
                       চলো চলো, চলো যাই।
         মহোৎসবে ত্রিভুবন মাতিল,       কী আনন্দ উথলিল–
                       চলো চলো, চলো ভাই।।
         দেবলোকে উঠিয়াছে জয়গান,       গাহো সবে একতান–
                       বলো সবে জয়-জয়।।
আরো দেখুন
দাও হে আমার
Songs
          দাও হে আমার ভয় ভেঙে দাও।
          আমার দিকে ও মুখ ফিরাও॥
কাছে থেকে চিনতে নারি,   কোন্‌ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদ্‌বিহারী      হৃদয়পানে হাসিয়া চাও॥
বলো আমায় বলো কথা,     গায়ে আমার পরশ করো।
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে     আমায় তুমি তুলে ধরো।
যা বুঝি সব ভুল বুঝি হে,  যা খুঁজি সব ভুল খুঁজি হে--
হাসি মিছে,কান্না মিছে,       সামনে এসে এ ভুল ঘুচাও॥
আরো দেখুন
দুঃখ যদি না পাবে তো
Songs
দুঃখ যদি না পাবে তো    
      দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে
      দহন করে মারতে হবে।
জ্বলতে দে তোর আগুনটারে,
ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন
      জ্বলবে না আর কভু তবে।
এড়িয়ে তাঁরে পালাস না রে
      ধরা দিতে হোস না কাতর।
দীর্ঘ পথে ছুটে কেবল
           দীর্ঘ করিস দুঃখটা তোর
মরতে মরতে মরণটারে
শেষ করে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে
      আপন আসন আপনি লবে।
আরো দেখুন