৩৬৮ (more daki laye jao)

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে

                   আজি এ মঙ্গলপ্রভাতে ॥

উদয়গিরি হতে উচ্চে কহো মোরে:  তিমির লয় হল দীপ্তিসাগরে--

স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে

                   সতেজ উন্নত শোভাতে ॥

বাহির করো তব পথের মাঝে,   বরণ করো মোরে তোমার কাজে।

নিবিড় আবরণ করো বিমোচন,  মুক্ত করো সব তুচ্ছ শোচন,

ধৌত করো মম মুগ্ধ লোচন তোমার উজ্জ্বল শুভ্ররোচন

                   নবীন নির্মল বিভাতে ॥

রাগ: ভৈরবী-কালাংড়া

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1308

রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার মিলন লাগি
Songs
আমার মিলন লাগি তুমি   আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায়   রাখবে কোথায় ঢেকে?।
কতকালের সকাল-সাঁঝে   তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত হৃদয়-মাঝে   গেছে আমায় ডেকে ॥
ওগো পথিক, আজকে আমার   সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন   উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ   ফুরালো মোর যা ছিল কাজ--
বাতাস আসে, হে মহারাজ,   তোমার গন্ধ মেখে ॥
আরো দেখুন
সঘন গহন রাত্রি
Songs
     সঘন গহন রাত্রি,     ঝরিছে শ্রাবণধারা--
          অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥
        চেয়ে থাকি যে শূন্যে   অন্যমনে
     সেথায় বিরহিণীর অশ্রু   হরণ করেছে ওই তারা ॥
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া   মর্মরশব্দে
     নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া।
          মায়ালোক হতে ছায়াতরণী
              ভাসায় স্বপ্নপারাবারে--
                   নাহি তার কিনারা ॥
আরো দেখুন
আমাকে যে বাঁধবে ধরে,
Songs
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন--
                সে কি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন--
                সে কি অমনি হবে॥
কে আমারে ভরসা করে আনতে আপন বশে--
                সে কি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে--
                সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন--
                সে কি অমনি হবে।
আরো দেখুন