১৩৯ (saghano gahan ratri)

     সঘন গহন রাত্রি,     ঝরিছে শ্রাবণধারা--

          অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥

        চেয়ে থাকি যে শূন্যে   অন্যমনে

     সেথায় বিরহিণীর অশ্রু   হরণ করেছে ওই তারা ॥

অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া   মর্মরশব্দে

     নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া।

          মায়ালোক হতে ছায়াতরণী

              ভাসায় স্বপ্নপারাবারে--

                   নাহি তার কিনারা ॥

রাগ: মিশ্র বাগেশ্রী-মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আরো আঘাত সইবে আমার
Songs
      আরো আঘাত সইবে আমার, সইবে আমারো।
      আরো কঠিন সুরে জীবন-তারে ঝঙ্কারো ॥
যে রাগ জাগাও আমার প্রাণে   বাজে নি তা চরম তানে,
      নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো ॥
      লাগে না গো কেবল যেন কোমল করুণা,
      মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না।
জ্ব'লে উঠুক সকল হুতাশ,      গর্জি উঠুক সকল বাতাস,
      জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো ॥
আরো দেখুন
যাত্রী আমি ওরে
Songs
                              যাত্রী আমি ওরে,
                 পারবে না কেউ আমায় রাখতে ধরে।। 
       দুঃখসুখের                বাঁধন সবই মিছে,    বাঁধা এ ঘর রইবে কোথায়                পিছে,
       বিষয়বোঝা                    টানে আমায় নীচে–  ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে।।
                              যাত্রী আমি ওরে,
                 চলতে পথে গান গাহি প্রাণ ভ’রে।
       দেহদুর্গে                                খুলবে সকল দ্বার,     ছিন্ন হবে শিকল                                বাসনার,
       ভালো মন্দ                                    কাটিয়ে হব পার– চলতে রব লোকে লোকান্তরে।।
                              যাত্রী আমি ওরে,
                 যা-কিছু ভার যাবে সকল সরে। 
       আকাশ আমায়                                                ডাকে দূরের পানে  ভাষাবিহীন অজানিতের গানে,
       সকাল-সাঁঝে                                                    আমার পরান টানে  কাহার বাঁশি এমন গভীর স্বরে।। 
                              যাত্রী আমি ওরে,
                 বাহির হলেম না জানি কোন্‌ ভোরে। 
       তখন কোথাও                                                                গায় নি কোনো পাখি,  কী জানি রাত কতই ছিল বাকি,
       নিমেষহারা                                                                    শুধু একটি আঁখি    জেগে ছিল অন্ধকারের প’রে।।
                              যাত্রী আমি ওরে,
                 কোন্‌ দিনান্তে পৌঁছব কোন্‌ ঘরে। 
       কোন্‌                                                                                তারকা দীপ জ্বালে সেইখানে,  বাতাস কাঁদে কোন্‌ কুসুমের ঘ্রাণে,
       কে গো                                                                                    সেথায় স্নিগ্ধ দু’নয়ানে  অনাদিকাল চাহে আমার তরে।।
আরো দেখুন
সখিরে-- পীরিত বুঝবে কে
Songs
সখিরে-- পীরিত বুঝবে কে?
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
          বোলব, শুনবে কে?
রাধিকার অতি অন্তর বেদন
          কে বুঝবে অয়ি সজনী
কে বুঝবে সখি রোয়ত রাধা
          কোন দুখে দিন রজনী?
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও
         কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক
          একঠো আদর বাণী।
মিনতি করিলো সখি শত শত বার, তু
          শ্যামক না দিহ গারি,
শীল মান কুল, অপনি সজনি হম
          চরণে দেয়নু ডারি।
সখিলো--
বৃন্দাবনকো দুরুজন মানুখ
          পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত
          হমার শ্যামক নামে?
কলঙ্কিনী হম রাধা, সখিলো
          ঘৃণা করহ জনি মনমে
ন আসিও তব্‌ কবহু সজনিলো
          হমার অঁধা ভবনমে।
কহে ভানু অব-- বুঝবে না সখি
          কোহি মরমকো বাত,
বিরলে শ্যামক কহিও বেদন
          বৃক্ষে রাখয়ি মাথ।
আরো দেখুন