৪১ (sohe na jatona dibos)

        সহে না যাতনা

    দিবস গণিয়া গণিয়া বিরলে

নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে--

        সখা হে, এলে না।

        সহে না যাতনা॥

দিন যায়, রাত যায়, সব যায়--

        আমি বসে হায়!

দেহে বল নাই, চোখে ঘুম নাই--

শুকায়ে গিয়াছে আঁখিজল।

একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়--

        সহে না যাতনা॥

রাগ: মিশ্র বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিকটে দেখিব তোমারে
Songs
     নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মনে।
     চাহিব না হে, চাহিব না হে দূরদূরান্তর গগনে ॥
দেখিব তোমারে গৃহমাঝারে জননীস্নেহে, ভ্রাতৃপ্রেমে,
                   শত সহস্র মঙ্গলবন্ধনে ॥
              হেরিব উৎসবমাঝে, মঙ্গলকাজে,
                   প্রতিদিন হেরিব জীবনে।
     হেরিব উজ্জ্বল বিমল মূর্তি তব শোকে দুঃখে মরণে।
হেরিব সজনে নরনারীমুখে, হেরিব বিজনে বিরলে হে
                   গভীর অন্তর-আসনে ॥
আরো দেখুন
নিশীথরাতের প্রাণ
Songs
              নিশীথরাতের প্রাণ
কোন্‌ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান॥
     মনের সুখে তাই   আজ   গোপন কিছু নাই,
আঁধার ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান॥
দখিন-হাওয়ায় তার   সব খুলেছে দ্বার।
     তারি নিমন্ত্রণে   আজি    ফিরি বনে বনে,
          সঙ্গে করে এনেছি এই
              রাত-জাগা মোর গান॥
আরো দেখুন
হৃদয় আমার প্রকাশ হল
Songs
          হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
          বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা    আমারি এ আপন কথা--
          ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥
          বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
          জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।
আজকে দেখি পরান-মাঝে,   তোমার গলায় সব মালা যে--
          সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
             সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥
আরো দেখুন