২ (poth hara tumi pothik)

পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে,

ওগো যাও, কোথা যাও।

সুখে ঢল ঢল বিবশ বিভল পাগল নয়নে

তুমি চাও, কারে চাও।

কোথা গেছে তব উদাস হৃদয়,

কোথা পড়ে আছে ধরণী।

মায়ার তরণী বাহিয়া যেন গো

মায়াপুরী পানে ধাও।

কোন্‌ মায়াপুরী পানে ধাও!

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই মালতীলতা দোলে
Songs
ওই   মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে   পুব-হাওয়াতে॥
          মোর    হৃদয়ে লাগে দোলা,   ফিরি আপনভোলা--
          মোর    ভাবনা কোথায় হারা   মেঘের মতন যায় চলে॥
জানি নে কোথায় জাগো   ওগো বন্ধু পরবাসী--
                   কোন্‌   নিভৃত বাতায়নে।
          সেথা    নিশীথের জল-ভরা কণ্ঠে
          কোন্‌   বিরহিণীর বাণী   তোমারে কী যায় ব'লে॥
আরো দেখুন
এসো এসো ওগো
Songs
এসো এসো  ওগো শ্যামছায়াঘন দিন,  এসো এসো।
    আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন॥
           বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি      চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে       কিশলয়মর্মরগীতে--
মঞ্জীর বাজুক রিন্‌-রিন্‌-রিন্‌-রিন্‌॥
নৃত্যতরঙ্গিত তটিনী     বর্ষণনন্দিত নটিনী--আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া        কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে    ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন্‌-ঝিন্‌-ইন॥
আরো দেখুন
পান্থ তুমি, পান্থজনের
Songs
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
     পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
যাত্রাপথের আনন্দগান যে গাহে
     তারি কণ্ঠে তোমারি গান গাওয়া ॥
               চায় না সে জন পিছন-পানে ফিরে,
              বায় না তরী কেবল তীরে তীরে,
              তুফান তারে ডাকে অকূল নীরে
                        যার পরানে লাগল তোমার হাওয়া ॥
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
     পথিকচিত্তে তোমার তরী বাওয়া।
দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
     তার চাওয়া যে তোমার পানে চাওয়া।
              বিপদ বাধা কিছুই ডরে না সে,
              রয় না পড়ে কোনো লাভের আশে,
              যাবার লাগি মন তারি উদাসে--
                        যাওয়া সে যে তোমার পানে যাওয়া ॥
আরো দেখুন