৫৬৪ (pantha tumi panthajaner)

পান্থ তুমি, পান্থজনের সখা হে,

     পথে চলাই সেই তো তোমায় পাওয়া।

যাত্রাপথের আনন্দগান যে গাহে

     তারি কণ্ঠে তোমারি গান গাওয়া ॥

               চায় না সে জন পিছন-পানে ফিরে,

              বায় না তরী কেবল তীরে তীরে,

              তুফান তারে ডাকে অকূল নীরে

                        যার পরানে লাগল তোমার হাওয়া ॥

পান্থ তুমি, পান্থজনের সখা হে,

     পথিকচিত্তে তোমার তরী বাওয়া।

দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে

     তার চাওয়া যে তোমার পানে চাওয়া।

              বিপদ বাধা কিছুই ডরে না সে,

              রয় না পড়ে কোনো লাভের আশে,

              যাবার লাগি মন তারি উদাসে--

                        যাওয়া সে যে তোমার পানে যাওয়া ॥

রাগ: ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: বেলা স্টেশন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চক্ষে আমার তৃষ্ণা ওগো
Songs
                         চক্ষে আমার তৃষ্ণা,
                              তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
                         আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
                              সন্তাপে প্রাণ যায় যে পুড়ে।
                         ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়,
                              মনকে সুদূর শূন্যে ধাওয়ায়--
                                   অবগুণ্ঠন যায় যে উড়ে।
                         যে ফুল কানন করত আলো,
                                   কালো হয়ে সে শুকালো।
                               ঝরনারে কে দিল বাধা--
                                    নিষ্ঠুর পাষাণে বাঁধা
                                          দুঃখের শিখরচূড়ে॥
আরো দেখুন
তব অমল পরশরস
Songs
তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও।
তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয়মাঝে মম চাও ॥
তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও।
জ্ঞান ধ্যান তব, ভক্তি-অমৃত তব, শ্রী আনন্দ জাগাও ॥
আরো দেখুন
বুঝি বেলা বহে
Songs
              বুঝি   বেলা বহে যায়,
              কাননে আয় তোরা আয়।
আলোতে ফুল উঠল ফুটে,   ছায়ায় ঝরে পড়ে যায়॥
সাধ ছিল রে পরিয়ে দেব   মনের মতন মালা গেঁথে--
কই সে হল মালা গাঁথা,   কই সে এল হায়।
          যমুনার ঢেউ যাচ্ছে বয়ে,   বেলা চলে যায়॥
আরো দেখুন