৪০৮ (taba amal parasharas)

তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও।

তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয়মাঝে মম চাও ॥

তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও।

জ্ঞান ধ্যান তব, ভক্তি-অমৃত তব, শ্রী আনন্দ জাগাও ॥

রাগ: আশাবরী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি তোর ভাবনা
Songs
যদি তোর   ভাবনা থাকে ফিরে যা-না।   তবে তুই   ফিরে যা-না।
              যদি তোর   ভয় থাকে তো করি মানা ॥
যদি তোর   ঘুম জড়িয়ে থাকে গায়ে   ভুলবি যে পথ পায়ে পায়ে,
যদি তোর   হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা ॥
যদি তোর   ছাড়তে কিছু না চাহে মন   করিস ভারী বোঝা আপন--
তবে তুই   সইতে কভু পারবি নে রে   এ বিষম পথের টানা ॥
যদি তোর   আপনা হতে অকারণে   সুখ সদা না জাগে মনে
তবে তুই   তর্ক ক'রে সকল কথা করিবি নানাখানা ॥
আরো দেখুন
ভক্তহৃদিবিকাশ
Songs
          ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর ॥
          কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা,
          কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর ॥
          চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল 'পরে
          স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ।
          প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে,
          ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর ॥
আরো দেখুন
নিশা-অবসানে কে দিল
Songs
নিশা-অবসানে কে দিল গোপনে আনি
তোমার বিরহ-বেদনা-মানিকখানি ॥
          সে ব্যথার দান রাখিব পরানমাঝে--
          হারায় না যেন জটিল দিনের কাজে,
                   বুকে যেন দোলে সকল ভাবনা হানি ॥
চিরদুখ মম চিরসম্পদ হবে,
চরম পূজায় হবে সার্থক কবে।
          স্বপনগহন নিবিড়তিমিরতলে
          বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে,
                   সেই তো নীরব তব আহ্বানবাণী ॥
আরো দেখুন