১ (mora jale sthale kato chhale)

(মোরা) জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।

(মোরা) স্বপন রচনা করি অলস নয়ন ভরি।

গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।

(মোরা) মদির-তরঙ্গ তুলি বসন্ত-সমীরে!

দুরাশা জাগায় প্রাণে প্রাণে, আধো-তানে ভাঙা গানে,

ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!

মোরা মায়াজাল গাঁথি।

নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।

কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।

মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,

আনি মান-অভিমান।

বিরহী স্বপনে পায় মিলনের সাথী।

মোরা মায়াজাল গাঁথি।

চলো সখী, চলো।

কুহক-স্বপন-খেলা খেলাবে চলো।

নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল,

প্রমোদে কাটাব নব বসন্তের রাতি।

মোরা মায়াজাল গাঁথি।

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আহা, কেমনে বধিল তোরে
Songs
          আহা, কেমনে বধিল তোরে!
            তুই যে স্নেহের পুতলি, সুকুমার শিশু ওরে!
            বড় কি বেজেছে বুকে, বাছা রে,
            কোলে আয়, কোলে আয় একবার--
            ধূলোতে কেন লুটায়ে, রাখিব বুকে ক'রে!
আরো দেখুন
মোদের যেমন খেলা
Songs
মোদের    যেমন খেলা তেমনি যে কাজ    জানিস নে কি ভাই।
        তাই    কাজকে কভু আমরা না ডরাই॥
খেলা মোদের লড়াই করা,        খেলা মোদের বাঁচা মরা,
            খেলা ছাড়া কিছুই কোথাও নাই॥
খেলতে খেলতে ফুটেছে ফুল,    খেলতে খেলতে ফল যে ফলে,
            খেলারই ঢেউ জলে স্থলে।
ভয়ের ভীষণ রক্তরাগে                খেলার আগুন যখন লাগে
            ভাঙাচোরা জ্ব'লে যে হয় ছাই॥
আরো দেখুন
কী পাই নি
Songs
কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি।
আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥
ভালোবেসেছিনু এই ধরণীরে   সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে,
          কত বসন্তে দখিনসমীরে   ভরেছে আমারি সাজি॥
নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে,
বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে।
মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার,   তাই নিয়ে কেবা করে হাহাকার--
          সুর তবু লেগেছিল বারে-বার   মনে পড়ে তাই আজি॥
আরো দেখুন