১২৭ (moder jemon khela)

মোদের    যেমন খেলা তেমনি যে কাজ    জানিস নে কি ভাই।

        তাই    কাজকে কভু আমরা না ডরাই॥

খেলা মোদের লড়াই করা,        খেলা মোদের বাঁচা মরা,

            খেলা ছাড়া কিছুই কোথাও নাই॥

খেলতে খেলতে ফুটেছে ফুল,    খেলতে খেলতে ফল যে ফলে,

            খেলারই ঢেউ জলে স্থলে।

ভয়ের ভীষণ রক্তরাগে                খেলার আগুন যখন লাগে

            ভাঙাচোরা জ্ব'লে যে হয় ছাই॥

রাগ: খাম্বাজ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আঁধার অম্বরে প্রচণ্ড
Songs
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু   বাজিল গম্ভীর গরজনে।
অশত্থপল্লবে অশান্ত হিল্লোল   সমীরচঞ্চল দিগঙ্গনে॥
নদীর কল্লোল, বনের মর্মর,   বাদল-উচ্ছল নির্ঝরঝর্ঝর,
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে-- শ্রাবণসন্ন্যাসী রচিল রাগিণী॥
কদম্বকুঞ্জের সুগন্ধমদিরা   অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া,   ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া--
নাচিছে যেন কোন্‌ প্রমত্ত দানব   মেঘের দুর্গের দুয়ার হানিয়া ॥
আরো দেখুন
ঘুমের ঘন গহন হতে
Songs
          ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন,
                               তেমনি উঠে এসো এসো।
                   শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি,
                               তেমনি তুমি, এসো এসো।
                   ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
                         যেমন আসে সহসা বিদ্যুৎ,
                   তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে,
                         এসো তুমি, এসো তুমি এসো এসো।
                   আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়,
                         যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
                              তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
                         সুদূর হিমগিরির শিখরে
                   মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
                   প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
                         বন্যাধারা যেমন নেমে আসে--
                              তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥
আরো দেখুন
তোমারি ঝরনাতলার
Songs
তোমারি     ঝরনাতলার নির্জনে
মাটির এই   কলস আমার ছাপিয়ে গেল কোন্‌ ক্ষণে ॥
রবি ওই        অস্তে নামে শৈলতলে,
বলাকা       কোন্‌ গগনে উড়ে চলে--
আমি এই    করুণ ধারার কলকলে
নীরবে        কান পেতে রই আনমনে
তোমারি     ঝরনাতলার নির্জনে ॥
দিনে মোর   যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা      নাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিন      অনেক ঘুরে দিনের শেষে
এসেছি       সকল চাওয়ার বাহির-দেশে,
নেব আজ    অসীম ধারার তীরে এসে
প্রয়োজন     ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি     ঝরনাতলার নির্জনে ॥
আরো দেখুন