৫০ (ghumer ghano gahan hote)

          ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন,

                               তেমনি উঠে এসো এসো।

                   শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি,

                               তেমনি তুমি, এসো এসো।

                   ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি

                         যেমন আসে সহসা বিদ্যুৎ,

                   তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে,

                         এসো তুমি, এসো তুমি এসো এসো।

                   আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়,

                         যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে

                              তেমনি তুমি এসো, তুমি এসো এসো।

                         সুদূর হিমগিরির শিখরে

                   মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,

                   প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে

                         বন্যাধারা যেমন নেমে আসে--

                              তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥

রাগ: সোহিনী-পরজ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও অকূলের কূল
Songs
ও অকূলের কূল, ও অগতির গতি,
ও অনাথের নাথ, ও পতিতের পতি।
ও নয়নের আলো, ও রসনার মধু,
ও রতনের হার, ও পরানের বঁধু।
ও অপরূপ রূপ, ও মনোহর কথা,
ও চরমের সুখ, ও মরমের ব্যথা।
ও ভিখারির ধন, ও অবোলার বোল--
ও জনমের দোলা, ও মরণের কোল ॥
আরো দেখুন
আজ যেমন ক'রে
Songs
আজ    যেমন ক'রে গাইছে আকাশ   তেমনি ক'রে গাও গো।
আজ    যেমন ক'রে চাইছে আকাশ   তেমনি ক'রে চাও গো ॥
     আজ    হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
          তেমনি আমার বুকের মাঝে   কাঁদিয়া কাঁদাও গো ॥
আরো দেখুন
তুমি যে আমারে চাও
Songs
     তুমি যে আমারে চাও আমি সে জানি।
     কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥
এ আলোকে এ আঁধারে   কেন তুমি আপনারে
     ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥
সারাদিন নানা কাজে   কেন তুমি নানা সাজে
     কত সুরে ডাক দাও আমি সে জানি।
সারা হলে দে'য়া-নে'য়া   দিনান্তের শেষ খেয়া
     কোন্‌ দিক-পানে বাও আমি সে জানি ॥
আরো দেখুন