১১১ (oi malati lata dole)

ওই   মালতীলতা দোলে

পিয়ালতরুর কোলে   পুব-হাওয়াতে॥

          মোর    হৃদয়ে লাগে দোলা,   ফিরি আপনভোলা--

          মোর    ভাবনা কোথায় হারা   মেঘের মতন যায় চলে॥

জানি নে কোথায় জাগো   ওগো বন্ধু পরবাসী--

                   কোন্‌   নিভৃত বাতায়নে।

          সেথা    নিশীথের জল-ভরা কণ্ঠে

          কোন্‌   বিরহিণীর বাণী   তোমারে কী যায় ব'লে॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার বীণায় গান
Songs
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।
একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো ॥
     সে দিন সে তো জানে না কেউ   আকাশ ভরে কিসের সে ঢেউ,
     তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো ॥
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ'রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ'রে।
     গান তবু তো গেল ভেসে,   ফুল ফুরালো দিনের শেষে,
     ফাগুনবেলার মধুর খেলায় কোন্‌খানে হায় ভুল ছিল গো ॥
আরো দেখুন
দুখের মিলন টুটিবার নয়
Songs
দুখের মিলন টুটিবার নয়।
নাহি আর ভয় নাহি সংশয়।
নয়ন-সলিলে যে হাসি ফুটে গো,
রয় তাহা রয় চিরদিন রয়।
আরো দেখুন
আজ দখিন-বাতাসে
Songs
            আজ    দখিন-বাতাসে
নাম-না-জানা কোন্‌ বনফুল ফুটল বনের ঘাসে।
'ও মোর    পথের সাথী,পথে পথে গোপনে যায় আসে।'
কৃষ্ণচূড়া চূড়ায় সাজে,    বকুল তোমার মালার মাঝে,  
শিরীষ তোমার ভরবে সাজি ফুটেছে সেই আশে।
'এ মোর    পথের বাঁশির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে।'
ওরে    দেখ বা নাই দেখ, ওরে    যাও বা না-যাও ভুলে।
ওরে    নাই-বা দিলে দোলা, ওরে    নাই-বা নিলে তুলে।
সভায় তোমার ও কেহ নয়,    ওর সাথে নেই ঘরের প্রণয়,
যাওয়া-আসার আভাস নিয়ে রয়েছে একপাশে।
'ওগো    ওর সাথে মোর প্রাণের কথা নিশ্বাসে নিশ্বাসে।'
আরো দেখুন