১০ (madhur madhur dhwani)

              মধুর মধুর ধ্বনি বাজে

              হৃদয়কমলবনমাঝে॥

     নিভৃতবাসিনী বীণাপাণি   অমৃতমুরতিমতী বাণী

     হিরণকিরণ ছবিখানি-- পরানের কোথা সে বিরাজে॥

     মধুঋতু জাগে দিবানিশি   পিককুহরিত দিশি দিশি।

     মানসমধুপ পদতলে   মুরছি পড়িছে পরিমলে।

এসো দেবী, এসো এ আলোকে,   একবার তোরে হেরি চোখে--

     গোপনে থেকো না মনোলোকে   ছায়াময় মায়াময় সাজে॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: নৌকায়, শিলাইদহ

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মরণ রে, তুঁহু
Songs
    মরণ রে, তুঁহু মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব
    মৃত্যু-অমৃত করে দান॥
        আকুল রাধা-রিঝ অতি জরজর,
        ঝরই নয়নদউ অনুখন ঝরঝর--
        তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,
            তুঁহু মম তাপ ঘুচাও।
            মরণ, তু আও রে আও।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,
    নীদ ভরব সব দেহ।
        তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,
        রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
        হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন--
            অতুলন তোঁহার লেহ।
গগন সঘন অব, তিমিরমগন ভব,
তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,
শালতালতরু সভয়-তবধ সব--
    পন্থ বিজন অতি ঘোর।
        একলি যাওব তুঝ অভিসারে,
        তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে--
        ভয়বাধা সব অভয় মুরতি ধরি,
            পন্থ দেখায়ব মোর।
ভানু ভণে -- 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
    চঞ্চল চিত্ত তোহারি।
জীবনবল্লভ মরণ-অধিক সো,
    অব তুঁহু দেখ বিচারি।'
আরো দেখুন
পিপাসা হায় নাহি মিটিল
Songs
          পিপাসা হায় নাহি মিটিল, নাহি মিটিল ॥
                   গরলরসপানে জরজরপরানে
                             মিনতি করি হে করজোড়ে,
          জুড়াও সংসারদাহ তব প্রেমের অমৃতে ॥
আরো দেখুন
ওরে জাগায়ো না,
Songs
ওরে জাগায়ো না,    ও যে বিরাম মাগে    নির্মম ভাগ্যের পায়ে।
     ও যে সব চাওয়া দিতে চাহে   অতলে জলাঞ্জলি॥
          দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে,
              যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা ॥
                        আসুক নিবিড় নিদ্রা,
          তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
                        স্মরণের পত্র হতে।
                   স্তব্ধ হোক বেদনগুঞ্জন
                             সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো--
          আনো তমস্বিনী,
              শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান॥
আরো দেখুন