৮০ (kon bhiruke bhoy dekhabi)

         কোন্‌ ভীরুকে ভয় দেখাবি,  আঁধার তোমার সবই মিছে।

         ভরসা কি মোর সামনে শুধু।  নাহয় আমায় রাখবি পিছে।।

         আমায় দূরে যেই তাড়াবি  সেই তো রে তোর কাজ বাড়াবি–

         তোমায় নীচে নামতে হবে  আমায় যদি ফেলিস নীচে।।

         যাচাই ক’রে নিবি মোরে  এই খেলা কি খেলবি ওরে।

  যে তোর  হাত জানে না, মারকে জানে,  ভয় লেগে রয় তাহার প্রাণে–

  যে তোর  মার ছেড়ে তোর হাতটি দেখে  আসল জানা সেই জানিছে।।

রাগ: পিলু-খাম্বাজ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো, পথের সাথি
Songs
        ওগো,   পথের সাথি, নমি বারম্বার।
        পথিকজনের লহো   লহো নমস্কার॥
ওগো বিদায়, ওগো ক্ষতি,    ওগো দিনশেষের পতি,
        ভাঙা বাসার লহো নমস্কার॥
ওগো নব প্রভাত-জ্যোতি,    ওগো চিরদিনের গতি,
        নব আশার লহো নমস্কার।
জীবন-রথের হে সারথি,    আমি নিত্য পথের পথী,
        পথে চলার লহো লহো লহো নমস্কার॥
আরো দেখুন
অসীম ধন তো
Songs
          অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
          নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥
          দিয়ে    তোমার রতনমণি    আমায় করলে ধনী--
          এখন    দ্বারে এসে ডাকো,    রয়েছি দ্বার এঁটে ॥
          আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে--
          বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি    রইবে না ওই রথে, তুমি   নামবে ধুলাপথে
          যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে ॥
আরো দেখুন
আমরা দূর আকাশের নেশায় মাতাল
Songs
           আমরা   দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত–
             বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।।
                   সূর্য ওঠার আগে   মন আমাদের জাগে–
             বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত।।
                       কে দেয় রে হাতছানি
                নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।
             পথ যে চলে বেঁকে বেঁকে    অলখ-পানে ডেকে ডেকে
                ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।।
আরো দেখুন