১২৭ (amra dur akasher neshay)

           আমরা   দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত–

             বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।।

                   সূর্য ওঠার আগে   মন আমাদের জাগে–

             বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত।।

                       কে দেয় রে হাতছানি

                নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।

             পথ যে চলে বেঁকে বেঁকে    অলখ-পানে ডেকে ডেকে

                ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।।

রাগ: রামকেলী-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মন রে ওরে
Songs
          মন রে ওরে মন,    তুমি    কোন্‌ সাধনার ধন!
          পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥
রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,
          দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥
          সাগর যেমন জাগায় ধ্বনি,         খোঁজে নিজের রতনমণি,
তেমনি করে আকাশ ছেয়ে  অরুণ আলো যায় যে চেয়ে--
          নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্‌ আজানা জন ॥
আরো দেখুন
যেথায় থাকে সবার অধম
Songs
      যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
          সেইখানে যে চরণ তোমার রাজে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
যখন তোমায় প্রণাম করি আমি,    প্রণাম আমার কোন্‌খানে যায় থামি,
      তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
          সেথায় আমার প্রণাম নামে না যে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
      অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের
          রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
ধনে মানে যেথায় আছে ভরি    সেথায় তোমার সঙ্গ আশা করি,
      সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
          সেথায় আমার হৃদয় নামে না যে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
আরো দেখুন
আমায় দাও গো বলে
Songs
                   আমায় দাও গো ব'লে
সে কি            তুমি আমায় দাও দোলা অশান্তিদোলে।
দেখতে না পাই পিছে থেকে   আঘাত দিয়ে হৃদয়ে কে
                   ঢেউ যে তোলে ॥
মুখ দেখি নে তাই লাগে ভয়-- জানি না যে, এ কিছু নয়।
মুছব আঁখি, উঠব হেসে-- দোলা যে দেয় যখন এসে
                   ধরবে কোলে ॥
আরো দেখুন