৮১ (hridoy aboron khule gelo)

       হৃদয়-আবরণ খুলে গেল  তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।

                           অন্তরে বাহিরে হেরিনু তোমারে

       লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–

                   হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বসন্ত তার গান
Songs
বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে   কী আদরে॥
তাই সে ধূলা ওঠে হেসে   বারে বারে নবীন বেশে,
বারে বারে রূপের সাজি আপনি ভরে   কী আদরে॥
তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে,
সে যে তাই   ধন্য হল মন্ত্রবলে।
তাই প্রাণে কোন্‌ মায়া জাগে,   বারে বারে পুলক লাগে,
বারে বারে গানের মুকুল আপনি ধরে   কী আদরে॥
আরো দেখুন
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
Songs
থামাও   রিমিকি-ঝিমিকি বরিষন, ঝিল্লিঝনক-ঝন-নন,   হে শ্রাবণ।
              ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও॥
                   এসো হে, এসো হে, দুর্দম বীর এসো হে।
     ঝড়ের রথে   অগম পথে   জড়ের বাধা যত করো উন্‌মূলন॥
জ্বালো জ্বালো বিদ্যুতশিখা জ্বালো,
          দেখাও তিমিরভেদী দীপ্তি তোমার দেখাও।
দিগ্বিজয়ী তব বাণী দেহো আনি,  গগনে গগনে সুপ্তিভেদী তব গর্জন জাগাও॥
আরো দেখুন
আমি রূপে তোমায়
Songs
আমি    রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
আমি    হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥
         ভরাব না ভূষণভারে,     সাজাব না ফুলের হারে--
         প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥
         জানবে না কেউ কোন্‌ তুফানে     তরঙ্গদল নাচবে প্রাণে,
         চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥
আরো দেখুন