৮২ (mon pran kariya lao re)

             মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী,

                 সংসারের সুখ দুখ সকলই ভুলিব আমি।

             সকল সুখ দাও তোমার প্রেমসুখে–

                 তুমি জাগি থাকো জীবনে দিনযামী।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নদীপারের এই আষাঢ়ের
Songs
          নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি।
সবুজ-নীলে সোনায় মিলে         যে সুধা এই ছড়িয়ে দিলে,
          জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী,
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি॥
          এমনি করে চলতে পথে ভবের কূলে
          দুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে।
সেগুলি তোর চেতনাতে           গেঁথে তুলিস দিবস-রাতে,
          দিনে দিনে আলোর মালা ভাগ্য মানি--
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি॥
আরো দেখুন
বিশ্ববিদ্যালয়তীর্থপ্রাঙ্গণ কর মহোজ্জ্বল
Songs
                          বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গন কর’ মহোজ্জ্বল আজ হে ।
                                 বরপুত্রসংঘ বিরাজ’ হে ।
                          ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা পূর্ণ কর’, লহ’ জ্যোতিদীক্ষা ।
                          যাত্রিদল সব সাজ’ হে ।  দিব্যবীণা বাজ’ হে ।
                          এস’ কর্মী, এস’ জ্ঞানী,  এস’ জনকল্যাণধ্যানী,
                                 এস’তাপসরাজ হে !
                              এস’ হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে ।।
আরো দেখুন
তোমার আনন্দ ওই
Songs
তোমার  আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো। ওগো পুরবাসী
বুকের   আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ॥
পথে     সেচন কোরো গন্ধবারি   মলিন না হয় চরণ তারি,
তোমার  সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
আকুল  হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো ফেলো গো ॥
তোমার  সকল ধন যে ধন্য হল হল গো।
           বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলো গো।
হেরো    রাঙা হল সকল গগন,   চিত্ত হল পুলকমগন,
তোমার  নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।
তোমার  পরানপ্রদীপ তুলে ধোরো, ওই আলোতে জ্বেলো গো ॥
আরো দেখুন