২৭ (khelar chhale sajiye amar ganer)

        খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী

        দিনে দিনে ভাসাই দিনের তরীখানি ॥

স্রোতের লীলায় ভেসে ভেসে    সুদূরে কোন্‌ অচিন দেশে

        কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি ॥

        নাহয় ডুবে গেলই,    নাহয় গেলই বা।

        নাহয় তুলে লও গো, নাহয় ফেলোই বা।

হে অজানা, মরি মরি,     উদ্দেশে এই খেলা করি,

        এই খেলাতেই আপন-মনে ধন্য মানি ॥

রাগ: পরজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজকে তবে মিলে সবে
Songs
              আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,
                     এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।
            কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,
                     ভাগের বেলায় আসেন আগে (আরে দাদা)।
              এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা।
                     এখনি মুণ্ড করিব খণ্ড খবরদার রে খবরদার।
            হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!
                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
            এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ,
                      তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ।
              আর যে এ-সব সহে না প্রাণে,
                      নাহি কি তোদের প্রাণের মায়া?
                      দারুণ রাগে কাঁপিছে অঙ্গ।
                      কোথা রে লাঠি কোথা রে ঢাল?
                  হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার।
                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
আরো দেখুন
আমিই শুধু রইনু
Songs
                   আমিই শুধু রইনু বাকি।
যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি॥
     আমার ব'লে ছিল যারা   আর তো তারা দেয় না সাড়া--
     কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি॥
বল্‌ দেখি মা শুধাই তোরে-- আমার কিছু রাখলি নে রে,
     আমি কেবল আমায় নিয়ে কোন্‌ প্রাণেতে বেঁচে থাকি॥
আরো দেখুন
এমনি ক'রেই যায়
Songs
          এমনি ক'রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না ॥
          আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
                   দেহের     বাঁধ টুটেছে--
মাথার 'পরে খুলে গেছে   আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥
          ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
                   সে যেন রে কাহার বাণী।
          কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
                   সে কোন্‌   সুরে সাধা--
বিশ্ব বলে মনের কথা,   কাজ প'ড়ে আজ থাকে থাক্‌-না॥।
আরো দেখুন