২৮ (jatakhan tumi amay basiye rakh)

যতখন       তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে

ততখন       গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥

যবে           শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে

এ গান        লাগবে বুঝি কাজে

তোমার       সুরের রঙের রঙিন নাটে ॥

তোমার       ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,

                তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে'য়া।

আমি          উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি

বীণায়         বেঁধেছি গানগুলি

তোমার       সাঁঝ-সকালের সুরের ঠাটে ॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দূরে দাঁড়ায়ে আছে
Songs
দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে।
যা তোরা যা সখী, যা শুধা গে
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।
ছি ওলো ছি, হল কী, ওলো সখী।
লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল!
কেমনে যাব। কী শুধাব।
লাজে মরি, কী মনে করে পাছে।
যা, তোরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে॥
আরো দেখুন
লিখন তোমার ধুলায়
Songs
              লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি,
              হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥
চৈত্ররজনী আজ বসে আছি একা,     পুন বুঝি দিল দেখা--
              বনে বনে তব লেখনীলীলার রেখা,
নবকিশলয়ে গো   কোন্‌ ভুলে এল ভুলি   তোমার   পুরানো আখরগুলি॥
              মল্লিকা আজি কাননে কাননে কত
              সৌরভে-ভরা তোমারি নামের মতো।
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী   মনে দিল আজি আনি
              বিরহের কোন্‌ ব্যথাভরা লিপিখানি।
মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি   তোমার   পুরানো আখরগুলি॥
আরো দেখুন
দই চাই গো, দই চাই
Songs
          দই চাই গো, দই চাই, দই চাই গো?
                          শ্যামলী আমার গাই,
                          তুলনা তাহার নাই।
                   কঙ্কনানদীর ধারে
                   ভোরবেলা নিয়ে যাই তারে--
                   দূর্বাদলঘন মাঠে তারে
                            সারা বেলা চরাই, চরাই গো।
                   দেহখানি তার চিক্কণ কালো,
                   যত দেখি তত লাগে ভালো।
                          কাছে বসে যাই ব'কে,
                          উত্তর দেয় সে চোখে,
                   পিঠে মোর রাখে মাথা--
                   গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥
আরো দেখুন