৩ (doi chai go doi chai)

          দই চাই গো, দই চাই, দই চাই গো?

                          শ্যামলী আমার গাই,

                          তুলনা তাহার নাই।

                   কঙ্কনানদীর ধারে

                   ভোরবেলা নিয়ে যাই তারে--

                   দূর্বাদলঘন মাঠে তারে

                            সারা বেলা চরাই, চরাই গো।

                   দেহখানি তার চিক্কণ কালো,

                   যত দেখি তত লাগে ভালো।

                          কাছে বসে যাই ব'কে,

                          উত্তর দেয় সে চোখে,

                   পিঠে মোর রাখে মাথা--

                   গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥

রাগ: ইমন-কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে ছায়ারে ধরব
Songs
     যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন ॥
     আকাশে যার পরশ মিলায়    শরতমেঘের ক্ষণিক লীলায়
          আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন ॥
     অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়।
     আজ শরতের ছায়ানটে    মোর রাগিণীর মিলন ঘটে,
          সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ ॥
আরো দেখুন
শুক্‌নো পাতা কে
Songs
শুক্‌নো পাতা কে যে ছড়ায় ওই দূরে    উদাস-করা কোন্‌ সুরে॥
    ঘরছাড়া ওই কে বৈরাগী    জানি না যে কাহার লাগি
        ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে॥
            চিনি চিনি হেন ওরে হয় মনে,
                ফিরে ফিরে যেন দেখা ওর সনে।
ছদ্মবেশে কেন খেলো,    জীর্ণ এ বাস ফেলো ফেলো--
            প্রকাশ করো চিরনূতন বন্ধুরে॥
আরো দেখুন
সুখহীন নিশিদিন
Songs
সুখহীন নিশিদিন     পরাধীন হয়ে    ভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা শত শত,   নিয়ত ভীত পীড়িত--
              শির নত কত অপমানে ॥
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়।
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥
আরো দেখুন