৫৯ (emni korei jay jadi)

          এমনি ক'রেই যায় যদি দিন যাক না।

মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না ॥

          আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,

                   দেহের     বাঁধ টুটেছে--

মাথার 'পরে খুলে গেছে   আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥

          ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,

                   সে যেন রে কাহার বাণী।

          কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।

                   সে কোন্‌   সুরে সাধা--

বিশ্ব বলে মনের কথা,   কাজ প'ড়ে আজ থাকে থাক্‌-না॥।

রাগ: ইমন-পূরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই মৌমাছিদের ঘরছাড়া
Songs
এই      মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
          তোরা আমায় ব'লে দে ভাই, ব'লে দে রে॥
          ফুলের গোপন পরান-মাঝে   নীরব সুরে বাঁশি বাজে--
ওদের   সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥
          যে মধুটি লুকিয়ে আছে,   দেয় না ধরা কারো কাছে,
          সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥
আরো দেখুন
দিন তো চলি গেলো প্রভু, বৃথা
Songs
           দিন তো চলি গেল, প্রভু, বৃথা– কাতরে কাঁদে হিয়া।
           জীবন অহরহ হতেছে ক্ষীণ–  কী হল এ শূন্য জীবনে।
           দেখাব কেমনে এই ম্লান মুখ,   কাছে যাব কী লইয়া।
                        প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা
                           তুমি যদি ডাকো এ অধমে।।
আরো দেখুন
এসে শরতের অমল
Songs
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
                   চিত্ত বিকাশিবে চরণ ঘিরে॥
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
                   দিবাযামিনী আকুল সমীরে॥
আরো দেখুন