৬০ (amare badhbi tora)

আমারে     বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে।

আমি যে         বন্দী হতে সন্ধি করি সবার কাছে॥

              সন্ধ্যা আকাশ বিনা ডোরে বাঁধল মোরে গো,

              নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে।

যে কুসুম    আপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো--

তারা যে         সঙ্গী আমার, বন্ধু আমার, চায় না পাছে॥

আমারে     ধরবি ব'লে মিথ্যে সাধা।

আমি যে         নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা।

              আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো--

সে মানুষ    আগুন-ভরা, পড়লে ধরা সে কি বাঁচে।

সে যে ভাই,     হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো

কেবলই     এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে॥

রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আর না, আর না
Songs
             আর না আর না,এখানে আর না,
                 আয় রে সকলে চলিয়া যাই।
                 ধনুক বাণ ফেলেছে রাজা,
                 এখানে কেমনে থাকব ভাই!
                           চল্‌ চল্‌ চল্‌ এখনি যাই।
             তোর দশা, রাজা, ভালো তো নয়,
                 রক্তপাতে পাস রে ভয়,
                            লাজে মোরা মরে যাই।
                 পাখিটি মারিলে কাঁদিয়া খুন,
                 না জানি কে তোরে করিল গুণ,
                             হেন কভু দেখি নাই।
আরো দেখুন
প্রলয়-নাচন নাচলে যখন
Songs
    প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে
হে নটরাজ, জটার বাঁধন পড়ল খুলে॥
        জাহ্নবী তাই মুক্তধারায়    উন্মাদিনী দিশা হারায়,
            সঙ্গীতে তার তরঙ্গদল উঠল দুলে॥
    রবির আলো সাড়া দিল আকাশ-পারে।
শুনিয়ে দিল অভয়বাণী ঘর-ছাড়ারে।
        আপন স্রোতে আপনি মাতে,    সাথি হল আপন-সাথে,
            সব-হারা সে সব পেল তার কূলে কূলে॥
আরো দেখুন
দ্বারে কেন দিলে
Songs
                   দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!
                   কার কাছে পাবে সাড়া ওগো মালিনী॥
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা,   আমার আঁধার ঘরে লেগেছে তালা।
                   খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি॥
                   ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে
                   দিনের শেষের সোনা ডোবে কালোতে।
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে,   যখন দূরের আলো জ্বালে আকাশে
                   অসীম পথের রাতি   দীপশালিনী॥
আরো দেখুন