৩৪৬ (dware keno dile nara)

                   দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!

                   কার কাছে পাবে সাড়া ওগো মালিনী॥

তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা,   আমার আঁধার ঘরে লেগেছে তালা।

                   খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি॥

                   ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে

                   দিনের শেষের সোনা ডোবে কালোতে।

আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে,   যখন দূরের আলো জ্বালে আকাশে

                   অসীম পথের রাতি   দীপশালিনী॥

রাগ: বসন্ত-বাহার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চরণরেখা তব যে পথে
Songs
চরণরেখা তব   যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি         আপনি ঘুচালে কি॥
ছিল তো শেফালিকা     তোমারি-লিপি-লিখা,
তারে যে তৃণতলে       আজিকে লীন দেখি॥
কাশের শিখা যত         কাঁপিছে থরথরি,
মলিন মালতী যে         পড়িছে ঝরি ঝরি।
তোমার যে আলোকে অমৃত দিত চোখে
স্মরণ তারো কি গো  মরণে যাবে ঠেকি॥
আরো দেখুন
আমি আছি তোমার
Songs
     আমি আছি তোমার সভার দুয়ার-দেশে,
          সময় হলেই বিদায় নেব কেঁদে হেসে ॥
মালায় গেঁথে যে ফুলগুলি   দিয়েছিলে মাথায় তুলি
     পাপড়ি তাহার পড়বে ঝরে দিনের শেষে ॥
          উচ্চ আসন না যদি রয় নামব নীচে,
     ছোটো ছোটো গানগুলি এই ছড়িয়ে পিছে।
কিছু তো তার রইবে বাকি   তোমার পথের ধুলা ঢাকি,
     সবগুলি কি সন্ধ্যা হাওয়ায় যাবে ভেসে?।
আরো দেখুন
কখন দিলে পরায়ে
Songs
     কখন দিলে পরায়ে     স্বপনে বরণমালা,
              ব্যথার মালা ॥
প্রভাতে দেখি জেগে      অরুণ মেঘে
     বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা
গোপনে এসে গেলে,      দেখি নাই আঁখি মেলে
     আঁধারে দুঃখডোরে      বাঁধিলে মোরে,
          ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।
আরো দেখুন