৩ (ajke tabe sobai mile)

              আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,

                     এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।

            কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,

                     ভাগের বেলায় আসেন আগে (আরে দাদা)।

              এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা।

                     এখনি মুণ্ড করিব খণ্ড খবরদার রে খবরদার।

            হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!

                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।

            এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ,

                      তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ।

              আর যে এ-সব সহে না প্রাণে,

                      নাহি কি তোদের প্রাণের মায়া?

                      দারুণ রাগে কাঁপিছে অঙ্গ।

                      কোথা রে লাঠি কোথা রে ঢাল?

                  হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার।

                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।

রাগ: বাহার

তাল: খেমটা-তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমায় চেয়ে আছি
Songs
          তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে।
          জমল ধুলা প্রাণের বীণার তারে তারে সুন্দর হে ॥
নাই যে কুসুম, মালা গাঁথব কিসে!   কান্নার গান বীণায় এনেছি যে,
          দূর হতে তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে ॥
          দিনের পরে দিন কেটে যায় সুন্দর হে।
          মরে হৃদয় কোন্‌ পিপাসায় সুন্দর হে।
শূন্য ঘাটে আমি কী-যে করি--          রঙিন পালে কবে আসবে তরী,
          পাড়ি দেব কবে সুধারসের পারাবারে সুন্দর হে ॥
আরো দেখুন
এ কী এ ঘোর বন
Songs
             এ কী এ ঘোর বন!-- এনু কোথায়!
                 পথ যে জানি না, মোরে দেখায়ে দে না।
                          কী করি এ আঁধার রাতে।
                                   কী হবে মোর হায়।
                 ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে,
                          চকিত চপলা চমকে সঘনে,
                                          একেলা বালিকা
                 তরাসে কাঁপে কায়।
আরো দেখুন
আমার মন বলে,
Songs
আমার    মন বলে, 'চাই চা ই,  চাই গো-- যারে নাহি পাই গো'।
    সকল পাওয়ার মাঝে    আমার মনে বেদন বাজে--
            'নাই, না ই নাই গো'॥
        হারিয়ে যেতে হবে,
            আমায়    ফিরিয়ে পাব তবে,
সন্ধ্যাতারা যায় যে চলে    ভোরের তারায় জাগবে ব'লে--
            বলে সে, 'যা ই যা ই যাই গো'॥
আরো দেখুন