৫৩১ (tomay cheye achhi base)

          তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে।

          জমল ধুলা প্রাণের বীণার তারে তারে সুন্দর হে ॥

নাই যে কুসুম, মালা গাঁথব কিসে!   কান্নার গান বীণায় এনেছি যে,

          দূর হতে তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে ॥

          দিনের পরে দিন কেটে যায় সুন্দর হে।

          মরে হৃদয় কোন্‌ পিপাসায় সুন্দর হে।

শূন্য ঘাটে আমি কী-যে করি--          রঙিন পালে কবে আসবে তরী,

          পাড়ি দেব কবে সুধারসের পারাবারে সুন্দর হে ॥

রাগ: ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সময় কারো যে
Songs
সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে--
     গান হায় ডুবে যায় কোন্‌ কোলাহলে॥
          পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে   বিপুল গরবে,
          যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে॥
বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি
     তুমি শোন মোর গানখানি।
          আঁধার মথন করি যবে লও তুলি    গ্রহতারাগুলি
              শোন যে নীরবে তব নীলাম্বরতলে॥
আরো দেখুন
সখী, তোরা দেখে
Songs
সখী,    তোরা দেখে যা এবার এল সময়
     আর বিলম্ব নয়, নয়, নয়॥
          কাছে এল বেলা,    মরণ-বাঁচনেরই খেলা,
                   ঘুচিল সংশয়।
              আর বিলম্ব নয়।
          বাঁধন ছিড়ল তরী
হঠাৎ দখিন-হাওয়ায়-হাওয়ায়    পাল উঠিল ভরি।
     ঢেউ    ওঠে ওই খেপে,    ও তোর    হাল গেল যে কেঁপে,
              ঘূর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয়॥
আরো দেখুন
এ ভাঙ্গা সুখের মাঝে
Songs
এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে,
এ মলিন মালা কে লইবে।
ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে,
এ চির বিষাদ কে বহিবে।
সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান,
এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে
নীরব নিরাশা কে সহিবে।
আরো দেখুন