৫৩২ (tumi sundar joubanaghana)

তুমি সুন্দর, যৌবনঘন রসময় তব মূর্তি,

দৈন্যভরণ বৈভব তব অপচয়পরিপূর্তি ॥

নৃত্য গীত কাব্যছন্দ   কলগুঞ্জন বর্ণ গন্ধ--

মরণহীন চিরনবীন তব মহিমাস্ফুর্তি ॥

রাগ: খাম্বাজ-বাহার

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ফিরো না ফিরো না আজি
Songs
                ফিরো না ফিরো না আজি– এসেছ দুয়ারে।
                শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।। 
                আজ তাঁরে যাও দেখে,  হৃদয়ে আনো গো ডেকে–
                অমৃত ভরিয়া লও মরমমাঝারে।। 
                শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও। 
                শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও। 
                তোমার কথা তাঁরে কয়ে  তাঁর কথা যাও লয়ে–
                চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।।
আরো দেখুন
একলা ব'সে একে
Songs
একলা ব'সে একে একে অন্যমনে   পদ্মের দল ভাসাও জলে অকারণে।
হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে   ও যে আমি এনেছিলেম আপনি তুলে,
              রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে   অকারণে--
              কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে   অন্যমনে॥
              দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে
              তোমার হাতে ছিঁড়ে হারিয়ে যাবে।
              সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়
              এমনি তোমার আলস-ভরা অবহেলায়
     হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায়   অকারণে--
     চোখের জলের লাগবে আভাস নয়নকোণে   অন্যমনে॥
আরো দেখুন
সে আসে ধীরে,
Songs
     সে আসে ধীরে,
     যায় লাজে ফিরে।
রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী
     রিনিঝিনি-ঝিন্নীরে॥
বিকচ নীপকুঞ্জে    নিবিড়তিমিরপুঞ্জে
কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে
     উন্মদ সমীরে॥
শঙ্কিত চিত কম্পিত অতি, অঞ্চল উড়ে চঞ্চল।
পুষ্পিত তৃণবীথি,    ঝঙ্কৃত বনগীতি--
কোমলপদপল্লবতলচুম্বিত ধরণীরে
     নিকুঞ্জকুটীরে॥
আরো দেখুন