৪৫ (phiro na phiro na aji)

                ফিরো না ফিরো না আজি– এসেছ দুয়ারে।

                শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।। 

                আজ তাঁরে যাও দেখে,  হৃদয়ে আনো গো ডেকে–

                অমৃত ভরিয়া লও মরমমাঝারে।। 

                শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও। 

                শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও। 

                তোমার কথা তাঁরে কয়ে  তাঁর কথা যাও লয়ে–

                চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।।

রাগ: রামকেলী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দাঁড়াও আমার আঁখির আগে
Songs
                    দাঁড়াও আমার আঁখির আগে।
                    তোমার দৃষ্টি হৃদয়ে লাগে॥
সমুখ-আকাশে চরাচরলোকে    এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে,
          আমার পরান পলকে পলকে    চোখে চোখে তব দরশ মাগে ॥
                   এই-যে ধরণী চেয়ে ব'সে আছে    ইহার মাধুরী বাড়াও হে।
                             ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে   দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।
যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।
          দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া    তোমারি লাগিয়া একেলা জাগে ॥
আরো দেখুন
হৃদয়ে মন্দ্রিল ডমরু
Songs
              হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,
          ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,
     হল রোমাঞ্চিত বন বনান্তর--
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে   মিলনস্বপ্নে সে কোন্‌ অতিথি রে।
   সঘনবর্ষণশব্দমুখরিত   বজ্রসচকিত ত্রস্ত শর্বরী,
          মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে--
              কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত॥
আরো দেখুন
আমি হেথায় থাকি
Songs
      আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,
      দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥
আমি তোমার ভুবন-মাঝে   লাগি নি, নাথ, কোনো কাজে--
      শুধু কেবল সুরে বাজে   অকাজের এই প্রাণ ॥
      নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন,
      তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন।
ভোরে যখন আকাশ জুড়ে   বাজবে বীণা সোনার সুরে
      আমি যেন না রই দূরে,   এই দিয়ো মোর মান ॥
আরো দেখুন