৪৪ (amareo karo marjona)

                আমারেও করো মার্জনা। 

         আমারেও দেহো, নাথ, অমৃতের কণা।।

         গৃহ ছেড়ে পথে এসে  বসে আছি ম্লানবেশে,

                আমারো হৃদয়ে করো আসন রচনা।। 

                জানি আমি, আমি তব মলিন সন্তান–

                আমারেও দিতে হবে পদতলে স্থান। 

         আপনি ডুবেছি পাপে, কাঁদিতেছি মনস্তাপে–

                শুন গো আমারো এই মরমবেদনা।।

রাগ: মিশ্র যোগিয়া

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গহন ঘন বনে
Songs
গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে
সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি॥
          শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,
          বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি॥
     স্তব্ধ নীড়ে নীরব বিহগ,
নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।
          ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,
                   চরাচরে স্বপনের মায়া।
              নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী॥
আরো দেখুন
চাহিয়া দেখো রসের
Songs
চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।
চেয়ো না   চেয়ো না তারে নিকটে নিতে টানি॥
     রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে,
     আঁধারে তাহা মিলায়   মিলায় বারে বারে--
     বাজিল যাহা প্রাণের বীণা-তারে
          সে তো কেবলই গান কেবলই বাণী॥
পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ--
দেবসভায় যে সুধা করে পান।
     নদীর স্রোতে, ফুলের বনে বনে,
     মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
     সে সুধাটুকু পিয়ো আপন-মনে--
          মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥
আরো দেখুন
বৃষ্টিশেষের হাওয়া কিসের
Songs
          বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে   বইছে ধীরে ধীরে।
          গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে   বুকের শিরে শিরে॥
অলখ তারে বাঁধা অচিন বীণা   ধরার বক্ষে রহে নিত্য লীনা-- এই হাওয়া
          কত যুগের কত মনের কথা   বাজায় ফিরে ফিরে॥
          ঋতুর পরে ঋতু ফিরে আসে   বসুন্ধরার কূলে
          চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে   ফুলের পরে ফুলে।
গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে-- এই হাওয়া
          ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥
আরো দেখুন