২৩ (ami hethay thaki shudhu)

      আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,

      দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥

আমি তোমার ভুবন-মাঝে   লাগি নি, নাথ, কোনো কাজে--

      শুধু কেবল সুরে বাজে   অকাজের এই প্রাণ ॥

      নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন,

      তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন।

ভোরে যখন আকাশ জুড়ে   বাজবে বীণা সোনার সুরে

      আমি যেন না রই দূরে,   এই দিয়ো মোর মান ॥

রাগ: পরজ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আয় রে মোরা
Songs
                   আয় রে মোরা ফসল কাটি--
                             ফসল কাটি, ফসল কাটি।
              মাঠ আমাদের মিতা ওরে,   আজ তারি সওগাতে
মোদের   ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে॥
     মোরা     নেব তারি দান,    তাই-যে কাটি ধান,
          তাই-যে গাহি গান-- তাই-যে সুখে খাটি॥
              বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,
                   রোদ এসেছে সোনার জাদুকর--
                             ও সে    সোনার জাদুকর।
     শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের     ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
     মোরা     নেব তারি দান,   তাই-যে কাটি ধান,
          তাই-যে গাহি গান-- তাই-যে সুখে খাটি॥
আরো দেখুন
যেও না, যেও না ফিরে
Songs
যেয়ো না, যেয়ো না ফিরে,
দাঁড়াও, বারেক দাঁড়াও হৃদয়-আসনে।
চঞ্চল সমীর সম ফিরিছ কেন,
কুসুমে কুসুমে, কাননে কাননে।
তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে,
তুমি গঠিত যেন স্বপনে,
এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি,
ধরিয়া রাখি যতনে।
প্রাণের মাঝে তোমারে ঢাকিব,
ফুলের পাশে বাঁধিয়ে রাখিব,
তুমি দিবস-নিশি রহিবে মিশি
কোমল প্রেম-শয়নে।
আরো দেখুন
সখা, মোদের বেঁধে রাখো প্রেমডোরে
Songs
সখা,মোদের বেঁধে রাখো প্রেমডোরে।
আমাদের ডেকে নিয়ে চরণতলে রাখো ধ’রে— 
         বাঁধো হে প্রেমডোরে।
কঠোর পরানে কুটিল বয়ানে
তোমার এ প্রেমের রাজ্য রেখেছি আঁধার ক’রে।
আপনার অভিমানে দুয়ার দিয়ে প্রাণে
গরবে আছি বসে চাহি আপনা-পানে।
বুঝি এমনি করে হারাব তোমারে— 
ধূলিতে লুটাইব আপনার পাষাণভারে।
তখন কারে ডেকে কাঁদিব কাতর স্বরে।।
আরো দেখুন