১৬ (ay re mora phasal kati)

                   আয় রে মোরা ফসল কাটি--

                             ফসল কাটি, ফসল কাটি।

              মাঠ আমাদের মিতা ওরে,   আজ তারি সওগাতে

মোদের   ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে॥

     মোরা     নেব তারি দান,    তাই-যে কাটি ধান,

          তাই-যে গাহি গান-- তাই-যে সুখে খাটি॥

              বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,

                   রোদ এসেছে সোনার জাদুকর--

                             ও সে    সোনার জাদুকর।

     শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,

মোদের     ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।

     মোরা     নেব তারি দান,   তাই-যে কাটি ধান,

          তাই-যে গাহি গান-- তাই-যে সুখে খাটি॥

রাগ: ভৈরবী-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি রবে নীরবে
Songs
     তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
          মম জীবন যৌবন    মম অখিল ভুবন
     তুমি    ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী     তব করুণ আঁখি,
     তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
          মম দুঃখবেদন    মম সফল স্বপন
     তুমি    ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥
আরো দেখুন
আজি আঁখি জুড়ালো
Songs
আজি আঁখি জুড়াল হেরিয়ে,
মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে;
তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে।
হৃদয়ে পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন।
চিরদিন হেরিব হে
মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
আরো দেখুন
ওকে বলো সখী, বলো
Songs
ওকে বলো, সখী বলো, কেন মিছে করে ছল,
মিছে হাসি কেন, সখী, মিছে আঁখিজল!
জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা,
কে জানে কোথায় সুধা কোথা হলাহল।
কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল,
মুখের বচন শুনে মিছে কী হইবে ফল।
প্রেম নিয়ে শুধু খেলা প্রাণ নিয়ে হেলাফেলা,
ফিরে যাই এই বেলা, চল, সখী, চল।
আরো দেখুন