৩৪৩ (amar man bale)

আমার    মন বলে, 'চাই চা ই,  চাই গো-- যারে নাহি পাই গো'।

    সকল পাওয়ার মাঝে    আমার মনে বেদন বাজে--

            'নাই, না ই নাই গো'॥

        হারিয়ে যেতে হবে,

            আমায়    ফিরিয়ে পাব তবে,

সন্ধ্যাতারা যায় যে চলে    ভোরের তারায় জাগবে ব'লে--

            বলে সে, 'যা ই যা ই যাই গো'॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে ছিল আমার স্বপনচারিণী
Songs
যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি—
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে।
শুভক্ষনে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো—
তোমারে সহজে পেরেছি বুঝিতে।
কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে—
এ নিরন্তর সংশয়ে আর পারি নে যুঝিতে।
তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
আরো দেখুন
চিনিলে না আমারে
Songs
চিনিলে না আমারে কি।
দীপহারা কোণে   আমি ছিনু অন্যমনে,   ফিরে গেলে কারেও না দেখি॥
দ্বারে এসে গেলে ভুলে   পরশনে দ্বার যেত খুলে--
মোর ভাগ্যতরী   এটুকু বাধায় গেল ঠেকি॥
ঝড়ের রাতে   ছিনু প্রহর গণি।
হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি   তব রথের ধ্বনি।
গুরুগুরু গরজনে কাঁপি   বক্ষ ধরিয়াছিনু চাপি,
আকাশে বিদ্যুতবহ্নি   অভিশাপ গেল লেখি॥
আরো দেখুন
আমার মালার ফুলের দলে
Songs
                       আমার মালার ফুলের দলে আছে লেখা
                                বসন্তের মন্ত্রলিপি।
                       এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ।
                       সাহানা রাগিণী এর
                              রাঙা রঙে রঞ্জিত,
                       মধুকরের ক্ষুধা অশ্রুত ছন্দে
                              গন্ধে তার গুঞ্জরে।
                   আন্‌ গো ডালা, গাঁথ্‌ গো মালা,
                   আন্‌ মাধবী মালতী অশোকমঞ্জরী,
                            আয় তোরা আয়।
                   আন্‌ করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা
                              প্রফুল্ল মল্লিকা,
                            আয় তোরা আয়।
                   মালা পর্‌ গো মালা পর্‌ সুন্দরী,
                            ত্বরা কর্‌ গো ত্বরা কর্‌।
                   আজি পূর্ণিমা রাতে জাগিছে চন্দ্রমা,
                             বকুলকুঞ্জ
                   দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
                             থরথর মৃদু মর্মরি।
                   নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
                   চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে।
                   দিস নে মধুরাতি বৃথা বহিয়ে
                             উদাসিনী, হায় রে।
                   শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা,
                             সুধাপসরা
                   ধুলায় দেবে শূন্য করি,
                             শুকাবে বঞ্জুলমঞ্জরী।
                   চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
                   তন্দ্রাহারা পিক-বিরহকাকলি-কূজিত দক্ষিণবায়ে
                   মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো,
                   কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে গো॥
আরো দেখুন