৩৬ (je chhilo amar)

যে ছিল আমার স্বপনচারিণী

তারে বুঝিতে পারি নি—

দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে।

শুভক্ষনে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো—

তোমারে সহজে পেরেছি বুঝিতে।

কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে,

কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে—

এ নিরন্তর সংশয়ে আর পারি নে যুঝিতে।

তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥

রাগ: ভৈরবী-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ অগ্রহায়ণ, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ ডিসেম্বর, ১৯৩৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার আর হবে
Songs
            আমার     আর হবে না দেরি--
        আমি       শুনেছি ওই বাজে তোমার ভেরী।
তুমি কি নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
                তোমায় যেন হেরি--
                    আমার    আর হবে না দেরি॥
            আমার     স্বপন হল সারা,
        এখন       প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
                আমার ললাট ঘেরি--
                    আমার    আর হবে না দেরি॥
আরো দেখুন
রূপসাগরে ডুব দিয়েছি
Songs
রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি,
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী॥
    সময় যেন হয় রে এবার    ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার,
        সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি।
যে গান কানে যায় না শোনা সে গান সেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভামাঝে।
    চিরদিনের সুরটি বেঁধে    শেষ গানে তার কান্না কেঁদে
        নীরব যিনি তাঁহার পায়ে নীরব বীণা দিব ধরি॥
আরো দেখুন
ভয় হতে তব
Songs
ভয় হতে তব অভয়মাঝে   নূতন জনম দাও হে ॥
দীনতা হতে অক্ষয় ধনে,   সংশয় হতে সত্যসদনে,
জড়তা হতে নবীন জীবনে   নূতন জনম দাও হে ॥
আমার ইচ্ছা হইতে, প্রভু,   তোমার ইচ্ছামাঝে--
আমার স্বার্থ হইতে, প্রভু,   তব মঙ্গলকাজে--
অনেক হইতে একের ডোরে,   সুখদুখ হতে শান্তিক্রোড়ে--
আমা হতে, নাথ, তোমাতে মোরে   নূতন জনম দাও হে ॥
আরো দেখুন