৩৭ (hay hatobhagini)

হায় হতভাগিনী,

স্রোতে বৃথা গেল ভেসে, কূলে তরী লাগে নি, লাগে নি।

কাটালি বেলা বীণাতে সুর বেঁধে—

কঠিন টানে উঠল কেঁদে,

ছিন্ন তারে থেমে গেল-যে রাগিণী।

এই পথের ধারে এসে ডেকে গেছে তোরে সে।

ফিরিয়ে দিলি তারে রুদ্ধদ্বারে।—

বুক জ্বলে গেল গো, ক্ষমা তবুও কেন মাগি নি।

রাগ: ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কী দোষে বাঁধিলে আমায়
Songs
       কী দোষে বাঁধিলে আমায় , আনিলে কোথায়।
         পথহারা একাকিনী বনে অসহায়–
         রাখো রাখো রাখো , বাঁচাও আমায়।
         দয়া করো অনাথারে– কে আমার আছে–
         বন্ধনে কাতরতনু মরি যে ব্যথায়।
আরো দেখুন
যদি ভরিয়া লইবে কুম্ভ
Songs
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে।
তলতল ছলছলকাঁদিবে গভীর জল
        ওই দুটি সুকোমল        চরণ ঘিরে।
আজি বর্ষা গাঢ়তম,      নিবিড়কুন্তলসম
        মেঘ নামিয়াছে মম        দুইটি তীরে।
ওই-যে শবদ চিনি,       নূপুর রিনিকিঝিনি--
        কে গো তুমি একাকিনী  আসিছ ধীরে।
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে॥
যদি     মরণ লভিতে চাও       এসো তবে ঝাঁপ দাও
                সলিলমাঝে।
        স্নিগ্ধ শান্ত সুগভীর--   নাহি তল, নাহি তীর,
            মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে।
নাহি রাত্রিদিনমান--      আদি অন্ত পরিমাণ,
        সে অতলে গীতগান      কিছু না বাজে।
যাও সব যাও ভুলে,               নিখিলবন্ধন খুলে
        ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে।
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে॥
আরো দেখুন
কাছে আছে দেখিতে না পাও
Songs
কাছে আছে দেখিতে না পাও,
তুমি কাহার সন্ধানে দূরে যাও।
মনের মতো কারে খুঁজে মর,
সে কি আছে ভুবনে,
সে যে রয়েছে মনে।
ওগো, মনের মতো সেই তো হবে,
তুমি শুভক্ষণে যাহার পানে চাও।
তোমার আপনার যে জন, দেখিলে না তারে।
তুমি যাবে কার দ্বারে।
যারে চাবে তারে পাবে না,
যে মন তোমার আছে, যাবে তাও।
আরো দেখুন