১৬ (ke doshe badhile amay)

       কী দোষে বাঁধিলে আমায় , আনিলে কোথায়।

         পথহারা একাকিনী বনে অসহায়–

         রাখো রাখো রাখো , বাঁচাও আমায়।

         দয়া করো অনাথারে– কে আমার আছে–

         বন্ধনে কাতরতনু মরি যে ব্যথায়।

রাগ: কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মন্দিরে মম কে আসিলে
Songs
     মন্দিরে মম কে আসিলে হে!
              সকল গগন অমৃতগমন,
দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥
              সকল দুয়ার আপনি খুলিল,
              সকল প্রদীপ আপনি জ্বলিল,
     সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥
আরো দেখুন
আমার যাবার বেলায়
Songs
আমার    যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥
     বাদলপ্রাতের উদাস পাখি    ওঠে ডাকি।
     বনের গোপন শাখে শাখে,    পিছু ডাকে॥
ভরা নদী ছায়ার তলে    ছুটে চলে--
খোঁজে কাকে,    পিছু ডাকে।
     আমার প্রাণের ভিতর সে কে   থেকে থেকে
     বিদায়প্রাতের উতলাকে    পিছু ডাকে॥
আরো দেখুন
আজি আঁখি জুড়ালো
Songs
            আজি    আঁখি জুড়ালো হেরিয়ে,
আহা   আঁখি জুড়ালো হেরিয়ে মনোমোহন, মিলনমাধুরী যুগলমুরতি।
    ফুলগন্ধে আকুল করে,    বাজে বাঁশরি উদাস স্বরে,
                নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে--
    তারি মাঝে    মনোমোহন মিলনমাধুরী,    যুগলমুরতি॥
    আনো আনো ফুলমালা,  দাও দোঁহে বাঁধিয়ে।
    হৃদয়ে পশিবে ফুলপাশ,  অক্ষয় হবে প্রেমবন্ধন।
চিরদিন হেরিব হে    মনোমোহন মিলনমাধুরী, যুগলমুরতি॥
আরো দেখুন