১৫ (niye ay kripan)

       নিয়ে আয় কৃপাণ। রয়েছে তৃষিতা শ্যামা মা ,

         শোণিত পিয়াও– যা ত্বরায়।

         লোল জিহ্বা লকলকে , তড়িত খেলে চোখে ,

         করিয়ে খণ্ড দিক দিগন্ত ঘোর দন্ত ভায়।।

রাগ: আড়ানা

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভালোবাসি, ভালোবাসি
Songs
          ভালোবাসি, ভালোবাসি--
এই সুরে     কাছে দূরে     জলে স্থলে বাজায় বাঁশি॥
     আকাশে কার বুকের মাঝে      ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি     আঁখির জলে যায় ভাসি॥
     সেই সুরে সাগরকূলে     বাঁধন খুলে
          অতল রোদন উঠে দুলে।
     সেই সুরে বাজে মনে     অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥
আরো দেখুন
যারা কাছে আছে
Songs
     যারা কাছে আছে তারা কাছে থাক্‌, তারা তো পারে না জানিতে--
     তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে ॥
যারা কথা বলে তাহারা বলুক,   আমি করিব না কারেও বিমুখ--
     তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।
     নীরবে নিয়ত রয়েছে আমার নীরব হৃদয়খানিতে ॥
তোমার লাগিয়া কারেও, হে প্রভু,   পথ ছেড়ে দিতে বলিব না, কভু,
     যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে--
     সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে।
সবার সহিতে তোমার বাঁধন   হেরি যেন সদা এ মোর সাধন--
     সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে।
          সবার মিলনে তোমার মিলন
                   জাগিবে হৃদয়খানিতে ॥
আরো দেখুন
তোমায় যতনে রাখিব রে
Songs
               তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে–
         প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে।।
                 তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর–
                 হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে।।
                 আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর–
                 মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে।।
আরো দেখুন