১৪ (dekho he thakur boli enechhi)

       দেখো হে ঠাকুর , বলি এনেছি মোরা।

         বড়ো সরেস পেয়েছি বলি সরেস–

         এমন সরেস মছলি , রাজা , জালে না পড়ে ধরা।

         দেরি কেন ঠাকুর , সেরে ফেলো ত্বরা।।

রাগ: কাফি

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওদের সাথে মেলাও
Songs
ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু,
       তোমার নামে বাজায় যারা বেণু ॥
পাষাণ দিয়ে বাঁধা ঘাটে    এই-যে কোলাহলের হাটে
       কেন আমি কিসের লোভে এনু ॥
           কী ডাক ডাকে বনের পাতাগুলি,  কার ইশারা-তৃণের অঙ্গুলি!
প্রাণেশ আমার লীলাভরে   খেলেন প্রাণের খেলাঘরে,
    পাখির মুখে এই-যে খবর পেনু ॥
আরো দেখুন
তুমি ছেড়ে ছিলে
Songs
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে--
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ'লে যাব, অনেক দিনের বাসনা ॥
"নাথ নাথ' ব'লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে--
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে--
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ॥
আরো দেখুন
ক্লান্ত বাঁশির শেষ
Songs
ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে
শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে।
     সুরখানি ওই নিয়ে কানে    পাল তুলে দিই পারের পানে,
          চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে॥
পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে--
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।
     ঝরা যূথীর পাতায় ঢেকে    আমার বেদন গেলেম রেখে,
          কোন্‌ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে॥
আরো দেখুন