১৭৫ (klanta bashir shesh ragini)

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে

শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে।

     সুরখানি ওই নিয়ে কানে    পাল তুলে দিই পারের পানে,

          চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে॥

পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে--

পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।

     ঝরা যূথীর পাতায় ঢেকে    আমার বেদন গেলেম রেখে,

          কোন্‌ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে॥

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার হৃদয়সমুদ্রতীরে
Songs
আমার  হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
          কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥
হৃদয়ে   উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা    চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
          মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে--
          তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ॥
সখা,    ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে--
আজি   হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
          কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার  হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
          তুমি দাঁড়াও, তুমি যেয়ো না--
আমার  হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥
আরো দেখুন
না সজনী, না, আমি জানি
Songs
না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না।
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না।
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।।
যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো।
ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে— 
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা।।
আরো দেখুন
গায়ে আমার পুলক লাগে
Songs
  গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর--
  হৃদয় মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর?।
আজিকে এই আকাশতলে   জলে স্থলে ফুলে ফলে
  কেমন ক'রে মনোহরণ, ছড়ালে মন মোর?।
  কেমন খেলা হল আমার আজি তোমার সনে!
  পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে।
আনন্দ আজ কিসের ছলে    কাঁদিতে চায় নয়নজলে,
  বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর॥
আরো দেখুন