৯ (na sajani na ami jani)

না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না।

এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না।

জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।।

যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়।

সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো।

ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে— 

বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা।।

রাগ: মিশ্র আশাবরী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মিলনরাতি পোহালো
Songs
মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল--
     ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ॥
          স্মৃতির ছবি মিলাবে যবে     ব্যথার তাপ কিছু তো রবে,
              তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো ॥
ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে,
          চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে।
              হয়েছে শেষ, তবুও বাকি    কিছু তো গান গিয়েছি রাখি--
                   সেটুকু নিয়ে গুন্‌গুনিয়ে সুরের খেলা খেলো ॥
আরো দেখুন
রক্ষা করো হে
Songs
                                রক্ষা করো হে।
             আমার কর্ম হইতে আমায় রক্ষা করো হে। 
             আপন ছায়া আতঙ্কে মোরে করিছে কম্পিত হে,
             আপন চিন্তা গ্রাসিছে আমায়– রক্ষা করো হে।
             প্রতিদিন আমি আপনি রচিয়া জড়াই মিথ্যাজালে–
             ছলনাডোর হইতে মোরে রক্ষা করো হে। 
             অহঙ্কার হৃদয়দ্বার রয়েছে রোধিয়া হে–
             আপনা হতে আপনার, মোরে রক্ষা করো হে।।
আরো দেখুন
প্রখর তপনতাপে আকাশ
Songs
প্রখর তপনতাপে   আকাশ তৃষায় কাঁপে,
     বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে   ডাকি মন্দিরে এসে,
     "খোলো খোলো খোলো দ্বার॥
বাহির হয়েছি কবে   কার আহ্বানরবে,
এখনি মলিন হবে   প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীনা   ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা,   সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ'রে   প্রাণে সুর ওঠে ভরে,
একেলা কেমন ক'রে   বহিব গানের ভার॥
আরো দেখুন