১৩ (rangapado padmajuge pranami)

       রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা !

         আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।

         সুরনর থরহর– ব্রহ্মাণ্ডবিপ্লব করো ,

         রণরঙ্গে মাতো , মা গো , ঘোরা উন্মাদিনী - পারা।

         ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তরিত - অসি ,

         ছুটাও শোণিতস্রোত , ভাসাও বিপুল ধরা।

         উরো কালী কপালিনী , মহাকালসীমন্তিনী ,

         লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা।।

রাগ: বাগেশ্রী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে
Songs
ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!
আরো দেখুন
হে বিদেশী, এসো এসো
Songs
           হে বিদেশী এসো এসো। হে আমার প্রিয়,
অভাগীর করুণা করিয়ো,এসো এসো।
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
                    হে হৃদয়স্বামী
               জীবনে মরণে প্রভু।
আরো দেখুন
যাত্রাবেলায় রুদ্র রবে
Songs
     যাত্রাবেলায় রুদ্র রবে          বন্ধনডোর ছিন্ন হবে।
                   ছিন্ন হবে, ছিন্ন হবে ॥
মুক্ত আমি, রুদ্ধ দ্বারে  বন্দী করে কে আমারে!
     যাই চলে যাই অন্ধকারে ঘন্টা বাজায় সন্ধ্যা যবে ॥
আরো দেখুন