১২ (mori o kahar bachha)

মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়।

আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়।

বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে,

আঁখি জলে ভাসে, এ কী দশা হায়।

এ বনে কে আছে, যাব কার কাছে,

কে ওরে বাঁচায়।

রাগ: বিলাতি ভাঙা

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সারা বরষ দেখি
Songs
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা?
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥
এলি কি পাষাণী ওরে।    দেখব তোরে আঁখি ভরে--
কিছুতেই থামে না যে মা,    পোড়া এ নয়নের ধারা॥
আরো দেখুন
ওগো ডেকো না মোরে
Songs
             ওগো     ডেকো না মোরে ডেকো না।
                       আমার কাজভোলা মন, আছে দূরে কোন্‌--
                               করে স্বপনের সাধনা।
                          ধরা দেবে না অধরা ছায়া,
                          রচি গেছে মনে মোহিনী মায়া--
                               জানি না এ কী দেবতারি দয়া,
                               জানি না এ কী ছলনা।
                   আঁধার অঙ্গনে প্রদীপ জ্বালি নি,
                   দগ্ধ কাননের আমি যে মালিনী,
                   শূন্য হাতে আমি কাঙালিনী
                         করি নিশিদিন যাপনা।
                   যদি সে আসে তার চরণছায়ে
                   বেদনা আমার দিব বিছায়ে,
                   জানাব তাহারে অশ্রুসিক্ত
                   রিক্ত জীবনের কামনা॥
আরো দেখুন
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল
Songs
ওরে    চিত্ররেখাডোরে বাঁধিল কে-- বহু-   পূর্বস্মৃতিসম হেরি ওকে।
কার তুলিকা নিল মন্ত্রে জিনি   এই মঞ্জুল রূপের নির্ঝরিণী-- স্থির নির্ঝরিণী।
                   যেন          ফাল্গুন-উপবনে শুক্লরাতে  দোলপূর্ণিমাতে
                   এল     ছন্দমুরতি কার নব-অশোকে॥
                             নৃত্যকলা যেন চিত্রে-লিখা
                   কোন্‌   স্বর্গের মোহিনী-মরীচিকা।
          শরৎ-নীলাম্বরে তড়িৎলতা   কোথা হারাইল চঞ্চলতা।
হে   স্তব্ধবাণী, কারে দিবে আনি   নন্দনমন্দারমাল্যখানি-- বরমাল্যখানি
          প্রিয়-   বন্দনাগান-জাগানো রাতে
                             শুভ   দর্শন দিবে তুমি কাহার চোখে?।
আরো দেখুন