১৩৬ (sara borosh dekhi ne)

সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা?

নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥

এলি কি পাষাণী ওরে।    দেখব তোরে আঁখি ভরে--

কিছুতেই থামে না যে মা,    পোড়া এ নয়নের ধারা॥

রাগ: কালাংড়া

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার যদি বেলা
Songs
আমার    যদি বেলা যায় গো বয়ে    জেনো জেনো
     আমার    মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি,    তোমায় দেবার মালা গাঁথি--
     জেনো জেনো    তাইতে আছি মগন হয়ে॥
          চলে গেল যাত্রী সবে
          নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক'রে    আপন হাতে সাজি ভ'রে--
     জেনো জেনো    আপন মনে গোপন রয়ে॥
আরো দেখুন
কে এসে যায় ফিরে ফিরে
Songs
             কে এসে যায় ফিরে ফিরে  আকুল নয়ননীরে ।
             কে বৃথা আশাভরে  চাহিছে মুখ’পরে ।
                   সে যে আমার জননী রে ।।
             কাহার সুধাময়ী বাণী  মিলায় অনাদর মানি !
             কাহার ভাষা হায়  ভুলিতে সবে চায় ।
                   সে যে আমার জননী রে ।।
             ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি  চিনিতে আর নাহি পারি ।
             আপন সন্তান  করিছে অপমান—
                   সে যে আমার জননী রে ।।
             পুণ্য কুটিরে বিষণ্ণ  কে বসি সাজাইয়া অন্ন ।
             সে স্নেহ-উপচার  রুচে না মুখে আর ।
                   সে যে আমার জননী রে ।।
আরো দেখুন
পাগলিনী, তোর লাগি কী
Songs
পাগলিনী, তোর লাগি   কী আমি করিব বল্‌।
কোথায় রাখিব তোরে   খুঁজে না পাই ভূমণ্ডল
আদরের ধন তুমি,                আদরে রাখিব আমি--
আদরিণী, তোর লাগি   পেতেছি এ বক্ষস্থল।
আয় তোরে বুকে রাখি-- তুমি দেখো, আমি দেখি--
শ্বাসে শ্বাস মিশাইব, আঁখিজলে আঁখিজল।
আরো দেখুন