৩৩ (tomar jatane rakhibo re)

               তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে–

         প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে।।

                 তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর–

                 হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে।।

                 আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর–

                 মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে।।

রাগ: দেশ-খাম্বাজ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার জীবনপাত্র উচ্ছলিয়া
Songs
আমার       জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান--
            তুমি    জান নাই, তুমি জান নাই,
        তুমি    জান নাই তার মূল্যের পরিমাণ॥
            রজনীগন্ধা অগোচরে
        যেমন রজনী স্বপনে ভরে     সৌরভে,
            তুমি    জান নাই, তুমি জান নাই,
তুমি    জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান॥
            বিদায় নেবার সময় এবার হল--
        প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো--
        মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ     চরণে।
যারে    জান নাই, যারে জান নাই,   যারে    জান নাই,
তার    গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান॥
আরো দেখুন
দে লো সখী, দে পরাইয়ে গলে
Songs
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
আধফোটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।
আরো দেখুন
আমি কান পেতে
Songs
আমি    কান পেতে রই      ও আমার   আপন হৃদয়গহন-দ্বারে   বারে বারে
কোন্‌   গোপনবাসীর কান্নাহাসির   গোপন কথা শুনিবারে--   বারে বারে ॥
          ভ্রমর সেথা হয় বিবাগি   নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্‌   রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে   বারে বারে ॥
          কে সে মোর   কেই বা জানে,   কিছু তার   দেখি আভা।
          কিছু পাই   অনুমানে,   কিছু তার   বুঝি না বা।
          মাঝে মাঝে তার বারতা   আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে   আমায় জানি পাঠায় বাণী   গানের তানে লুকিয়ে তারে   বারে বারে ॥
আরো দেখুন